মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই সিএনএনের মহিলা সাংবাদিক কেইটলান কলিন্সকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, কেইটলান কলিন্স সুন্দরী মহিলা, কিন্তু কখনও হাসেন না। ফের একবার সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প। প্রশ্ন শুনে এতটাই রেগে গেলেন যে, সাক্ষাৎকারের মাঝপথেই ছাড়লেন অনুষ্ঠান স্থল। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম এনবিসি নিউজের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘মিট দ্য প্রেস’-তে সাক্ষাৎকার দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময়ে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন কারচুপির অভিযোগ তোলেন। তখনই অনুষ্ঠানের খ্যাতনামা সঞ্চালিকা ক্রিসটেন ওয়েলকার ট্রাম্পের অভিযোগের প্রমাণ চান। তখনই বাধে বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট ও সঞ্চালকের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ট্রাম্প। জানা গিয়েছে, শুক্রবার (৫ জুন) উইসকনসিন সফরের সময় একটি উন্মুক্ত মাঠে বিশেষ সাক্ষাৎকারটি রেকর্ড করা হয় এবং সেটি রবিবার (৭ জুন) টেলিভিশনে ও অনলাইনে বিশ্বব্যাপী সম্প্রচার করা হয়। এনবিসি নিউজের ওভাল অফিস স্টুডিও সূত্রে জানা গেছে, সাক্ষাৎকার চলাকালীন ইরান সংকট, মার্কিন বিদেশনীতি, মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলে। একপর্যায়ে সঞ্চালক ক্রিসটেন ওয়েলকার উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনার প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে আইনগতভাবে জটিল। তার জবাবে ট্রাম্প জোরালো দাবি করেন যে অঙ্গরাজ্যটির নির্বাচনে ব্যাপক ‘কারচুপি’ হয়েছে, তবে অভিযোগের পক্ষে তিনি কোনও তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ওয়েলকার বারবার প্রমাণ চাইলে ট্রাম্প বলেন, তিনি সাধারণ মানুষের কাছ থেকে এসব শুনেছেন। সেই ঘটনা নিয়েই দুজনের মধ্যে চরম বিতর্ক শুরু হয়। 

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

ট্রাম্প অভিযোগ করেন যে আমেরিকার মূলধারার সংবাদমাধ্যম এবং নির্বাচনী কর্তৃপক্ষ উভয়ই চরম পক্ষপাতদুষ্ট। ওয়েলকারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি হয় পক্ষপাতদুষ্ট, নয়তো বোকা’। এরপর তিনি আকস্মিকভাবে সাক্ষাৎকার শেষ করার কথা ঘোষণা করে বলেন, ‘দুঃখিত। আসুন এখানেই শেষ করি আমার, অনেক হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।’ তারপরেই ট্রাম্প নিজের গায়ে লাগানো মাইক্রোফোন খুলে ফেলেন এবং আসন ছেড়ে দ্রুত উঠে দাঁড়ান। ক্রিসটেন ওয়েলকার শান্ত হয়ে সাক্ষাৎকার চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও ট্রাম্প জানান, তিনি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং যথেষ্ট সময় দিয়েছেন। সেই সঙ্গেই তিনি এবিসি, সিবিএস ও সিএনএনসহ অন্যান্য মূলধারার মার্কিন সংবাদমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের