ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাতে গোনা আর কয়েকটা দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। প্রহর গুনছে ফুটবল প্রেমীরা। ইতিমধ্যেই  একাধিক দল  নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। শুরু করেছে অনুশীলনও। এই আবহেই ঘটে গিয়েছে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বকাপের ঠিক কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি। তাতেই আহত হয়েছেন ৯ জন। বিশ্বকাপের ঠিক আগেই এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।  

রয়টার্স জানিয়েছে, উত্তর আমেরিকায় টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে, শনিবার (৬জুন) মিসৌরির কানসাস সিটিতে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গুলি চলেছে।  ৪৮টি দেশকে নিয়ে শুরু হতে চলা এই টুর্নামেন্টে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে ১০৪টি ম্যাচে ১,২৪৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। রয়টার্সের তথ্যমতে, কানসাস সিটি পুলিশ নিশ্চিত করেছে, নয়জনের কেউই গুরুতর আহত হননি। আহতদের মধ্যে  তিনজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের   মুখপাত্র এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। 

আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রসঙ্গত, ইংল্যান্ড এখনও কানসাস সিটিতে পৌঁছায়নি। বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তার আগেই ইংল্যান্ডের বেস ক্যাম্প হিসেবে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্র সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা একটি বড় সমস্যা। গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র