সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে ফের মৃত্যুমিছিল। সেনাবাহিনীর তরফে জনবহুল এলাকায় পরপর ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০ জনের। সূত্রের খবর, একটি ড্রোন হামলা হয় শ্মশান যাত্রীদের উপর। সেখানেই মৃতদেহের সঙ্গে থাকা যাত্রীদের উপর ড্রোন হামলা চালায় সেনাবাহিনী তাতে বহু মানুষের মৃত্যু হয়। সুদানের ওয়েস্ট করদোফান রাজ্যের দুটি এলাকায় ড্রোন হামলায় ১৫০ জন নিহত হন। সেই হামলা চালানো হয় গত রবিবার রাতে। এরপর হামলার আরও একটি ঘটনা ঘটেছে গত সোমবার। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী অশান্তিপূর্ণ সীমান্ত এলাকা আবেইতে ড্রোন হামলায় ১৫৩ জন নিহত হন। একটি বাজারে এই হামলা চালানো হয়েছিল।

আবেই এলাকার বাজারে হামলাটিও সুদানের সেনাবাহিনী চালিয়েছে এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ওই সূত্রের দাবি, বাজারটি আরএসএফের জ্বালানি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ড্রোন হামলার পর সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দেশ দুটি যৌথভাবে আবেই অঞ্চল পরিচালনা করে। তেলসমৃদ্ধ এ অঞ্চলের মালিকানা নিয়েও দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার মাঝেই সেনাবাহিনীর হামলায় বিধ্বস্ত গোটা এলাকা। বর্তমান পরিস্থিতিতে সংঘাত দুই দেশের সীমান্ত পেরিয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কয়েকটি দেশ সুদানের সেনাবাহিনী ও আরএসএফ, উভয় পক্ষকে ড্রোন সরবরাহ করছে। সেই কারণে সংঘাত চলছে। যেটি ভবিষ্যতে আরও গৃহযুদ্ধ বৃদ্ধির আশঙ্কা করছে। যার মধ্যে ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে সুদানের সেনাবাহিনী।

আরও পডুন: বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনী আরএসএফের লড়াই শুরু হলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এ যুদ্ধে স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলি ও বিদেশি শক্তিগুলি জড়িয়ে পড়ার পর বড় ধরনের মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে।

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা