আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: হইহই করে কেটে গেল চলতি বছরের দুর্গাপুজো। চোরবাগানের পদপিষ্ট কাণ্ডের ঘটনার জেরে ভারাক্রান্ত হয়েছে বাঙালির মন। তবে মোটের উপর নির্বিঘ্নে কেটেছে এবারের দুর্গাপুজো। আজ, বিজয়া দশমী। বাংলার আকাশে-বাতাসে বিষাদের সুর। মায়ের বিদায় বেলা। চলছে মিষ্টিমুখ ও মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা। তার মাঝেই বাঙালির কাছে এল সুখবর। চলতি বছরের দুর্গাপুজোতে অতিরিক্ত সপ্তমী ছিল। আগামী বছরের দুর্গাপুজোতে থাকছে অতিরিক্ত অষ্টমী তিথি। পঞ্জিকার নির্ঘন্ট বলছে, ২০২৭ সালের দুর্গাপুজোয় থাকছে দু’দিন অষ্টমী। ফলে পুজোর আনন্দ উপভোগ করার জন্য মিলতে পারে বাড়তি একটি দিন। দুর্গাপুজোর দিনক্ষণ ঘিরে এখন থেকেই কৌতূহল তৈরি হচ্ছে বাঙালির মনে। যদিও ২০২৭ সালের পুজো আসতে এখনও এক বছর বাকি। তবে প্রত্যেক বার দশমীতেই বাঙালি জেনে নিতে চায় পরের বছর দেবীর আগমনের সূচি।

আরও পডুন: একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

২০২৭ সালে মহালয়া পড়ছে ২৯ সেপ্টেম্বর, বুধবার। সেপ্টেম্বর মাসেই আগামী বছর পিতৃপক্ষের অবসান ঘটছে। তারপরে শুরু দেবীপক্ষের। ষষ্ঠী ৫ অক্টোবর, মঙ্গলবার। ৬ অক্টোবর বুধবার সপ্তমী। আর ৭ অক্টোবর, বৃহস্পতিবার অষ্টমী। তবে আগামী বছরের পুজোর নির্ঘন্টে বিশেষ নজর কাড়ছে ৮ অক্টোবর, শুক্রবার। সম্ভাব্য সূচি অনুযায়ী, ওই দিনও অষ্টমী তিথি এবং সন্ধিপুজোর পর্ব থাকছে। ফলে ৭ ও ৮ অক্টোবর— দু’দিন ধরেই অষ্টমী তিথি পালন করবে বাঙালি। ৯ অক্টোবর শনিবার নবমী। ১০ অক্টোবর রবিবার বিজয়া দশমী। এইভাবেই পঞ্জিকা আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট প্রকাশ করেছে। চলতি বছরে দুদিন সপ্তমী পড়ায় বাড়তি আনন্দ করার একটা দিন পেয়েছে উৎসব প্রেমী বাঙালি। বাড়তি একদিন খাওয়া-দাওয়া, আনন্দ করার সুযোগ পেয়েছে আপামর বাঙালি। আগামী বছরে ১৪ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে কোজাগরী লক্ষ্মীপুজো। ফলে দুর্গোৎসবের পর লক্ষ্মীপুজোকে ঘিরেও বাঙালির ঘরে ঘরে চলবে প্রস্তুতি।

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স