বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

আজ দুর্গা পুজোর দশমী, মাকে বিদায় জানানোর পালা। কলকাতা জুড়ে বিষাদের সুর। এইদিকে নবরাত্রিও শেষ হচ্ছে, বিদেশের মাটিতেই মেয়েকে নিয়ে দশেরা পালন করলেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দুর্গা পুজোর দশমী, মাকে বিদায় জানানোর পালা। কলকাতা জুড়ে বিষাদের সুর। এইদিকে নবরাত্রিও শেষ হচ্ছে, বিদেশের মাটিতেই মেয়েকে নিয়ে দশেরা পালন করলেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্ত্রীকে পুজোর সমস্ত কাজে সাহায্য করলেন অভিনেত্রীর বিদেশী স্বামী নিক জোনাস। প্রিয়াঙ্কা অনুষ্ঠানের কয়েকটি ঝলক তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শুধু তাই নয়, বাড়িতে কন্যা পুজোও করেছেন তারকা দম্পতি। যেটি মা দুর্গাকে কুমারী হিসেবে পূজা করাকে বোঝায়। নবরাত্রিতেও এই পুজোর নিয়ম রয়েছে। বিয়ের পর থেকে পাকাপাকিভাবে বিদেশেই সংসার করছেন প্রিয়াঙ্কা। কিন্তু দেশের সংস্কৃতি একেবারেই ভোলেননি তিনি। মেয়েকেও ভারতীয় সংস্কৃতিতে বড় করছেন তিনি।

অভিনেত্রীর দশেরা উদযাপনের ছবিগুলিতে দেখা যাচ্ছে, ছোট্ট মালতি হাতির দাঁতের রঙের ঐতিহ্যবাহী ঘাগরা পরেছে, যেখানে লেখা রয়েছে ‘জয় মাতা দি’। যদিও অভিনেত্রী কুমারী পুজো হিসেবে তাঁর মেয়েকেই পুজো করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, নবরাত্রিতে নিক-প্রিয়াঙ্কা তাঁদের ছোট্ট মেয়ের পা ধুয়ে দিচ্ছেন। নিকও মেয়ের সঙ্গে এই পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পুজোর সময় মেয়ের পাশে বসেছিলেন তিনি।  ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা আজ, কাল ও সর্বদা আমাদের সকলের সঙ্গে থাকুক।’

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

অভিনেত্রীর এই ছবিগুলি এখন নেটপাড়ার মন জয় করে নিয়েছে। বিদেশে থেকেও যে নিজের দেশের উৎসব, সংস্কৃতি অক্ষরে অক্ষরে পালন করেন তিনি, তা তাঁর পোস্টগুলিই প্রমাণ দেয়। এইভাবে তিনি মেয়ে মালতিকে ভারতীয় ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচিত করাচ্ছেন। অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে মেয়েকে দুর্গা সপ্তশতীর একটি শ্লোক শেখাতেও দেখা গিয়েছে। মালতিকেও তাঁর মায়ের শেখানো মন্ত্র উচ্চারণ করতেও দেখা গিয়েছে। ২০১৮ সালে নিককে ভালবেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মালতিকে স্বাগত জানান এই দম্পতি। 

মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের