হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন? অথচ একই ধরনের মিষ্টি খেতে খেতে একঘেয়েমি এসে গিয়েছে? তা হলে এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ গুড়ের মিষ্টি দোসা। চালের গুঁড়ো বা ময়দার বদলে গমের আটা, নারকেল আর গুড়ের মিশেলে তৈরি এই পদ স্বাদে যেমন অনন্য, তেমনই বানানোও বেশ সহজ। সকালের জলখাবার কিংবা বিকেলের চায়ের সঙ্গে এই মিষ্টি দোসা হতে পারে পরিবারের সকলের পছন্দের খাবার। রেস্তরাঁয় না গিয়ে ঘরোয়া উপকরণেই বানান এই পদ। 

উপকরণ 

গমের আটা – ১ কাপ

গুড় – আধ কাপ (মিষ্টির পরিমাণ অনুযায়ী কমবেশি করা যায়)

নারকেল কোরা – আধ কাপ

এলাচ গুঁড়ো – আধ চা-চামচ

নুন – এক চিমটি

জল – প্রয়োজনমতো

ঘি বা সাদা তেল – দোসা ভাজার জন্য

আরও পড়ুনঃ পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

প্রণালী 

 প্রথমে একটি পাত্রে গুড় নিন। তাতে সামান্য গরম জল দিয়ে গুড় গুলে নিন। গুড়ে কোনও ময়লা থাকলে ছেঁকে নেওয়া ভাল।  এ বার একটি বড় পাত্রে গমের আটা, নারকেল কোরা, এলাচ গুঁড়ো ও এক চিমটি নুন মিশিয়ে নিন। তার মধ্যে গুলে রাখা গুড়ের জল অল্প অল্প করে ঢালুন। সব উপকরণ ভাল করে মিশিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করুন, যা খুব বেশি পাতলা বা ঘন হবে না। একটি সমতল তাওয়া গরম করে তাতে সামান্য ঘি বা তেল মাখিয়ে নিন। এ বার হাতা দিয়ে মিশ্রণটি তাওয়ার উপর ঢেলে গোল করে ছড়িয়ে দিন। আঁচ মাঝারি থেকে কম রাখুন। গুড় থাকায় বেশি আঁচে দোসা সহজেই পুড়ে যেতে পারে। এক দিক ভাল করে সেঁকা হয়ে গেলে দোসাটি উল্টে দিন। দু’দিক সোনালি-বাদামি হয়ে এলে নামিয়ে নিন।

গরম গরম গুড়ের মিষ্টি দোসা পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য নারকেল কোরাও ছড়িয়ে দিতে পারেন। সহজ উপকরণে তৈরি এই পদে মিলবে গুড়ের মিষ্টি স্বাদ, নারকেলের গন্ধ আর এলাচের মনমাতানো সুবাস।

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স