মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলে যাচ্ছে রজনীকান্তের 'জেলর ২'। মুক্তির তিনদিনেই ছবির আয় ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। ২০২৩ সালে ছবির প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলে যাচ্ছে রজনীকান্তের ‘জেলর ২’। মুক্তির তিনদিনেই ছবির আয় ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। ২০২৩ সালে ছবির প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিল। সেটিও বক্সঅফিস ভেঙে চুরমার করে দিয়েছিল। তখন ছবির দ্বিতীয় পার্টের জন্যে অপেক্ষা করছিল ভক্তরা। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘতয়ে গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘জেলর ২’।
৭৫ বছর বয়সী রজনীকান্তের দাপটে গোটা প্রেক্ষাগৃহ রীতিমতো কাঁপছে। যদিও মুক্তির আগেই ছবির বুকিংয়ে আয় ২০ কোটি টাকা পেরিয়েছিল। মুক্তির দিন থেকেও বক্সঅফিসে ঝড় তুলছে এই ছবি। এবার ছয়দিনেই ৫০০ কোটি টাকা অতিক্রম করে ইতিহাস গড়লচ ‘জেলর ২’। ছবিটি দেশের বাইরে বিদেশেও ভাল পারফরম্যান্স করছে। ষষ্ঠ দিনে ছবিটি দেশীয় বক্সঅফিসে ৪৫.৫ কোটি টাকা আয় করেছে। বক্সঅফিস ট্র্যাকিং পোর্টাল স্যাকনিল্ক.কম-এর প্রতিবেদন অনুসারে, ভারতে নেলসন দিলীপকুমারের অ্যাকশন কমেডিটি এখনও পর্যন্ত ৩৩৮ কোটি টাকা আয় করেছে। আর বিশ্বব্যাপী ৫৪১ কোটি টাকা আয় করেছে। 

তবে ছবিটি তামিল ভাষাতেই বেশি আয় করেছেন। তেলেগুতে ৫৯.৩%, কন্নড়ে ৫২% ও হিন্দিতে সর্বনিম্ন ২৬% আয় করেছে। সিনেমাটি ১৫ অক্টোবর বক্সঅফিসে মুক্তি পেয়ে ৫৯.৭০ কোটি টাকা আয় করেছিল। শুক্রবারে আয় কমে ৩৭.১০ কোটি টাকা আয় করেছিল। শনিবার ৪৭.২৫ কোটি টাকা আয় করেছিল। রবিবারে ৫৫.৮৫ কোটি আয় করেছিল। সোমবার ৪২.৩৫ কোটি টাকা আয় করেছিল। মঙ্গলবার ৭,৮২৮টি প্রদর্শনী থেকে ৩১.২০ কোটি টাকা আয় করেছিল। তবে ছবিতে রজনীকান্ত ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছেন। রয়েছেন, রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মির্না এবং ঋত্বিকের মতো প্রবীণ অভিনেতারা। আর বাড়তি যোগ দিয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান। এখনও পর্যন্ত ছবিটি ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স