ভূমিকম্পে কাঁপল আলাস্কা, কম্পন অনুভূত কানাডাতেও

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা। শনিবার গভীর রাতে আলাস্কা-কানাডা সীমান্তের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০। আলাস্কা এবং কানাডা উভয় দিকেই রয়েছে সমুদ্র। তাই ভূমিকম্প হতেই সবাই সুনামির ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশের অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা অনুভূত হয়েছিল ৭.০।  শনিবার রাতে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শনিবার আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের এক প্রত্যন্ত অঞ্চলে ৭.0 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের ঘটনায় সুনামি সর্তকতা জারি করা হয়নি। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহতের  খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল উত্তর পশ্চিম এবং ইউকনের হোয়াইট হর্স থেকে ১৫৫ মাইল পশ্চিমে আঘাত হেনেছে। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রে জানিয়েছে, ভূমিকম্পের পরে আপাতত কোনও সুনামির আশঙ্কা নেই। হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিয়ন ভূমিকম্প সম্পর্কে জানিয়েছেন, তাঁরা দুটি পৃথক নম্বর থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পেয়েছিলেন। তিনি নিশ্চিত করেছেন যে ভূমিকম্প হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট করেছেন। কানাডার ভূকম্পনবিদ এলিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে ভূমিকম্প আঘাত হেনেছে সেটি ছিল পাহাড়ি এলাকা। সেখানে খুব কম সংখ্যক মানুষের বাস। বেশিরভাগ মানুষ তাক ও দেওয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা