ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভূমিকম্পে কাঁপল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। এর আগে ২৮ মার্চ প্রবল ভূমিকম্পে কেঁপেছিল মায়ানমার। সেই কম্পনের তীব্রতা ছিল ৭.৭। ধ্বংসাবশেষে পরিণত হওয়া মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় ৩০০০ জন। আর আহত হয়েছিলেন প্রায় ৪,৫০০ জনেরও বেশি মানুষ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর বিবৃতি দিয়ে ভূমিকম্পের বিষয়টি জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভিতরে ভূমিকম্পের উৎসস্থল। শুক্রবার সকালে আচমকাই ফের মাটি কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন মায়ানমারবাসী। ফিরে আসে দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া প্রকৃতির ধ্বংসলীলার কথা। মাটি কাঁপতেই ঘর থেকে বেড়িয়ে ছুটোছুটি পড়ে যায়। বাড়ি ছেড়ে সকলেই নেমে আসে রাস্তায়।

সূত্রের খবর, ইউরেশিয় প্লেট ও ভারত প্লেটের সংঘর্ষের জেরেই ২৮ মার্চ ভূমিকম্প হয়েছিল। দুই প্লেটের সংঘর্ষ অনেকদিন অব্যাহত থাকায় বলা হয়েছিল মাঝেমধ্যেই কেঁপে উঠবে মায়ানমারের মাটি। ফিরে ফিরে আসবে সেই ভয়ানক স্মৃতি। তাসের ঘরের মতো একের পর এক বহুতল ভেঙে পড়েছিল। গোটা দুনিয়ার সামনে সেই ছবি ধরা পড়েছিল। ইসরোর স্যাটেলাইটে ধরা পড়েছিল ধ্বংসযজ্ঞের সেই ছবি।

ভূমিকম্পের জেরে মায়ানমারের রাজধানী সহ ছয়টি অঞ্চল এবং রাজ্যকে রীতিমত প্রভাবিত করেছে। বিদ্যুৎ লাইন, মোবাইল এবং টেলিফোন যোগাযোগ, রাস্তা এবং সেতুর মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। নদীর গতিপথ বদলে দিয়েছে। মার্কিন ভূবিজ্ঞানী জানিয়েছিলেন, সেই ভূমিকম্পের ভয়াবহতা ছিল ৩০০টি পরমাণু বোমার সমান।

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের