সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোনার খনিতে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা হয়তো কল্পনাও করতে পারেননি শ্রমিকেরা।  উত্তর সুদানের বিতর্কিত সীমান্তবর্তী এলাকায় একটি স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্তত ৭২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সুদানভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’। হামলার নেপথ্যে মিসরের সামরিক বাহিনী রয়েছে বলে অভিযোগ সংগঠনটির। 

আল জাজিরা, এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত শনিবার (১০ অক্টোবর) উত্তর সুদানের ওয়াদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  সংগঠনটির দাবি, সুদানের ভূখণ্ডের মধ্যে অবস্থিত স্বর্ণখনিতে কর্মরত  শ্রমিকদের লক্ষ্য করে মিসরের যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।  অন্যদিকে, অভিযোগ নিয়ে মিসরের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই হামলার পর,   দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানিয়েছেন কয়েকজন বেঁচে যাওয়া ব্যক্তি। সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় মানবাধিকার সংগঠনগুলির প্রকাশ করা কিছু ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে একাধিক দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

জাবাল আল-উকাইদাতের পাহাড়ি স্বর্ণখনি এলাকায় চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হামলার অভিযোগ উঠল। এর আগে গত জুন মাসে একই অঞ্চলে হামলার ঘটনায় ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই সময় মিসরের সামরিক বাহিনী জানিয়েছিল, নিজেদের ভূখণ্ডে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে ২২৩ জনকে আটক করা হয়েছিল, যাঁদের মধ্যে ১৩৬ জন বিদেশি নাগরিক ছিলেন। অবৈধভাবে সোনা উত্তোলন এবং অস্ত্র চোরাচালান রুখতে অভিযান আরও জোরদার করার কথাও জানিয়েছিল মিসরীয় বাহিনী।

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা