চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ দিয়েই ইউক্রেন পুনর্গঠন চান EU নেতা

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন অনেকটাই মাছের তেল দিয়ে মাছ ভাজা। রুশ আক্রমণে ধ্বংসস্তুপের চেহারা নেওয়া ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ কাজে লাগানোর পক্ষে সওয়াল করলেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মার্কিন সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইমস’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের উচিত রাশিয়ার বাজেয়াপ্ত করা অর্থ ইউক্রেনকে দিয়ে দেওয়া।’ যদিও কূটনীতিবিদরা মনে করেন, এই সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ হবে না ইউরোপীয় ইউনিয়নের পক্ষে। সেক্ষেত্রে দুপক্ষের মধ্যে সঙ্ঘাত আরও তীব্র হবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। রুশ সেনারর আক্রমণে রাজধানী কিয়েভ, মারিউপোল সহ ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। যুদ্ধ থামলেও ওই শহরগুলি পুনর্গঠন করতে কয়েক লক্ষ কোটি টাকা খরচ হবে। বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা ইউক্রেনের পক্ষে কতটা সম্ভব হবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। রুশ হামলার পর থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউরোপীয় দেশগুলিতে রাশিয়ার ধনকুবের ও বিভিন্ন ব্যাঙ্ক সহ সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল চান, রাশিয়ার যে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে, তা ইউক্রেনকে দিয়ে দেওয়া হোক। যাতে ক্ষতিগ্রস্ত শহরগুলি নতুন করে পুনর্নির্মাণ করা সম্ভব হয়। তাঁর কথায়, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি করাই হবে যুক্তিসম্পন্ন। আফগানিস্তানে গত বছর রাজনৈতিক পালাবদলের পরে সেখানকার সরকারের ১০ বিলিয়ন ডলার অর্থ বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই অর্থের একটা অংশ আফগান নাগরিকদের পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আফগানিস্তানের অর্থ নিয়ে আমরা যা করেছি তা কেন রাশিয়ার অর্থ নিয়ে করা যাবে না!’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ