‘বাঁচতে চাইলে শিগগিরই শহর ছাড়ুন’, তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলের পাশাপাশি মার্কিন সেনাও কি ইরানে আক্রমণ চালানোর পথে হাঁটছে? জল্পনা তীব্র হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে। অতি সত্বর তিনি তেহরানের বাসিন্দাদের প্রাণ বাঁচাতে শহর ছাড়তে বলেছেন। পাশাপাশি নিজেও জি-৭ সম্মেলন ছেড়ে অবিলম্বে ওয়শিংটনে ফিরেছেন।

ইরান-ইজরায়েল সঙ্ঘাত মঙ্গলবার (১৭ জুন) পঞ্চমদিনে পা দিয়েছে। গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের উপর আক্রমণ শুরু করেছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই আক্রমণে ইরানের শীর্ষ সেনা কর্তা, পরমাণু বিজ্ঞানী-সহ চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ইজরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানও। তেল আভিভ-সহ বিভিন্ন জায়গায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শতাধিক ইজরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিন সকালেও ইজরায়েলের তেল আভিভ সহ একাধিক শহরে ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। বাসিন্দাদের সতর্ক করে দিতে লাগাতার সাইরেন বেজে চলেছে। ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সঙ্ঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি।

পাশাপাশি, কানাডায় চলছে জি-৭ সম্মেলন। ওই সম্মেলনে হাজির সাত দেশের রাষ্ট্রপ্রধানই ইরান-ইজরায়েল সঙ্ঘাতে তেল আভিভের পাশে দাঁড়িয়েছেন। চলতি সঙ্ঘাতের জন্য তেহরানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ইজরায়েলি সেনার অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য তেহরান দায়ী। আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন রয়েছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত মুসলিম নিধন চালাতে ইজরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জি-৭ দেশের রাষ্ট্রপ্রধানরা।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন