চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! পিৎজা চেখে দেখতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শেফ

নিজস্ব প্রতিনিধি : পিৎজা খেতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিশ শেফ। মৃত্যুর এই ভিডিয়ো রেকর্ড হল সিসিটিভি ফুটেজে।যা দেখে তাজ্জব গেল সকলে।পলিনা ওয়ানাট নামের পোলিশ শেফ এই রেস্তোরাঁয় কাজ করতেন।প্রতিদিনের মতই রেস্তেঁরায় কাজ করছিলেন পলিনা। আচমকাই পিৎজা খেতে গিয়েই বিপত্তি ঘটল।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,পিৎজা চেক করার জন্য এক টুকরো ভেঙে মুখের মধ্যে পুরে নেন পোলিনা। আর তাতেই নিমেষের মধ্যে বমি করতে শুরু করেন তিনি। ছুটে যান ওয়াশরুমের দিকে। বমি করার পর রান্নাঘরের দিকে আসছিলেন তিনি। আমচকাই জ্ঞান হারান। এরপর পোলিনার কাছে দৌঁড়ে আসেন তার সহকর্মীরা। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে।এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয় নি।

পোলিনার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার।তার পরিবারের তরফে জানানো হয়েছে, ‘ঘরে ছোট ছোট সন্তান রয়েছে পোলিনার।এখন তাদের দায়ভার কে নেবে। তাদের মেয়ে খুব কর্মঠ ছিল। সারাদিন পরিশ্রম করত। সংসার চালানোর দায়িত্ব তার কাধেঁই ছিল।এক জায়গায় নয়, আরও ৩ রেস্তেঁরায় কাজ করত। অভাবের সংসার ছিল।তাই তিন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল পোলিনা। আমরাও আপত্তি করি নি। পাঁচ বছরের একটি মেয়ে এবং সাত বছরের একটি ছেলে রয়েছে তাঁদর। এভাবেই ছেলেমেয়েদের পড়ার খরচা চালাত সে। মাত্র ৬ মাস আগে পিৎজারিয়ায় কাজে যোগ দিয়েছিল পোলিনা। কিন্তু ভাবি নি এমন অন্ধকার নেমে আসবে।’

পুলিশ ও চিকিৎসকেরা জানিয়েছে,পোলিনার মৃত্যু হয়েছে পিৎজার কারণেই।পিৎজা খেতে দুর্ভাগ্যবশত তার গলায় পিৎজার একটি টুকরো আটকে যায়।সে প্রচণ্ড ঘাবড়ে যায়। পিৎজা আটকে যাওয়া দমবন্ধ হয়ে আসে তাঁর। এরপরেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

হরমুজে আক্রান্ত ভারতীয় জাহাজ, পাঠানো শেষ বিপদ সংকেতে বাড়ছে রহস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ