ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে আমেরিকা, নিহত অন্তত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তুষার ঝড়ে উথাল পাথাল গোটা আমেরিকা। ইতিমধ্যেই সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ৩০টিরও বেশি রাজ্যের ৬ কোটির বেশি লোক শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন। ওয়াশিংটনের কোথাও কোথাও ১৬ ইঞ্চি বরফ জমেছে। প্রতি ঘণ্টায় এই রাজ্যে এক ইঞ্চি করে বরফ জমছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে।

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়ে বিপাকে সাধারণ মানুষ। বিপর্যস্ত জনজীবন। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের সাক্ষী মার্কিন মুলুক। দেশটির মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেন্টাকি এবং আরকানসাস অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা এখনও পর্যন্ত বহাল আছে। আমেরিাক জুড়ে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট। সাধারণ মানুষকে এই সময় বাইরে না বেরনোর পরামর্শও দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর।

ভয়ঙ্কর এই তুষার ঝড়টি মূলত, কানসাস থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকায় আঘাত হানতে পারে। যার জেরে বিদ্যুৎ বিপর্যয় হওয়ারও সমূহ সম্ভাবনাও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মধ্য ও পূর্ব আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার মুখে। প্রায় ৬ কোটি মানুষের উপর এই ঝড়ের প্রভাব পড়তে পারে। তবে কমপক্ষে ৪০ লক্ষ মানুষের উপর ঝড়ের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক