আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চালকহীন গাড়ি তৈরি করল চিন, উড়বে আকাশে

আন্তর্জাতিক ডেস্ক: চিন তৈরি করল একটি গাড়ি, যা চলবে আকাশপথে। দুবাইতে এই গাড়ির প্রদর্শনীও হয়ে গেল। উড়ন্ত গাড়ি তৈরি করেছে চিনা সংস্থা এক্সপেন। গাড়ি দুই আসন বিশিষ্ট। এর অন্যতম বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণ চালকহীন। বিমানের মতই প্রপেলার রয়েছে এই উড়ন্ত গাড়িতে। রয়েছে আটটি প্রপেলার।

উড়ন্ত গাড়ির প্রদর্শনী চলে দেড় ঘণ্টা। পরীক্ষা সফল। এই গাড়ি কতটা নিরাপদ, তা জানতেই এই পরীক্ষা। বিক্রির জন্য আন্তর্জাতি এই উড়ন্ত গাড়ির নাম eVTOL।  বাজারে আর কয়েকদিন বাদেই সরবরাহ করা হবে।

এই গাড়ি তৈরির মূল উদ্দেশ্য, যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, মানুষ রাস্তায় বের হলেই যানজটের মুখে পড়েন। নির্দিষ্টস্থানে নির্ধারিত সময়ে পৌঁছতে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। উড়ন্ত এই গাড়ির ক্ষেত্রে সে সব সমস্যা নেই। যানজট এড়িয়ে যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছে দেবে নির্ধারিত সময়েই। 

সংস্থার জেনারেল ম্যানেজার মিনগুয়ান কুই জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে এই উড়ন্ত গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়ি পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করবে বলেই আমাদের বিশ্বাস। পরীক্ষার জন্য দুবাইকে বেছে নেওয়ার কারণ এই শহরকে বলা হয় বিশ্বের সব চেয়ে উদ্ভাবনী শহর।

যদিও এই গাড়ির দাম কত বা যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে খরচ কত পড়বে, সে ব্যাপারে সংস্থার তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। তারা এই নিয়ে চিন্তাভাবনা করছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সংস্থা জানিয়ে দেবে গাড়ির দাম যাত্রী পরিবহনের খরচ।

Published by:

Share Link:

More Releted News:

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ