প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রায় ১০ বছর আগে প্যারিসে বন্দুকের নলের মুখে ডাকাতির সেই ভয়াবহ রাত এখনও কিম কার্দাশিয়ানের জীবনের অন্যতম আতঙ্কের স্মৃতি হয়ে রয়েছে। ২০১৬ সালের অক্টোবর মাসে প্যারিস ফ্যাশন উইকের সময় একটি হোটেলে থাকা কিমকে বেঁধে রেখে কোটি কোটি টাকার গয়না লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেই মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার প্যারিসের আদালত তাঁকে ক্ষতিপূরণ হিসেবে দিল মাত্র ১ ইউরো। ভারতীয়  মুদ্রায় যার অঙ্ক মাত্র ১১১ টাকা। শুনতে অবাক লাগছে। হ্যাঁ, এটাই সত্যি।  আর এই সামান্য অঙ্কই  নিজেই চেয়েছিলেন কিম কার্দাশিয়ান।  

ঘটনাটি ঘটে ২০১৬ সালের ২ অক্টোবর, প্যারিসের দ্য পোরতালেস হোটেলে। পুলিশ সেজে দুষ্কৃতীরা কিমের ঘরে ঢুকে তাঁকে বন্দুকের নলের মুখের সামনে দাঁড় করায়। হাত বেঁধে ফেলার পর তাঁর কাছ থেকে চুরি করা হয় ৫.২ মিলিয়ন ইউরোরও বেশি মূল্যের গয়না, যার মধ্যে ছিল প্রায় ৪ মিলিয়ন ডলারের একটি হীরের আংটিও। ভারতীয় মূল্যে যে গহনাগুলির দাম প্রায় ৬০ কোটি টাকা। যদিও বেশিরভাগ গয়নাই এখনও উদ্ধার হয়নি। এক যৌথ বিবৃতিতে তিনি ও তার স্টাইলিস্ট সিমন হারুশ ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিজ্ঞতাটি ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এর প্রভাব এখনো আমাদের মনে রয়ে গেছে। আজকের এই রায় শুধু ক্ষতিপূরণ পাওয়ার বিষয় নয়, বরং এটি জবাবদিহি ও স্বীকৃতির প্রমাণ।’

আরও পড়ুন: এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

এই ঘটনায় জড়িতদের মধ্যে আটজনকে দোষী সাব্যস্ত করা হয়।   মামলার বিচারপর্বে কিম জানিয়েছিলেন, সেই রাত তাঁর কাছে অত্যন্ত ভয়াবহ ছিল এবং তিনি নিজের জীবন নিয়েও আশঙ্কা করেছিলেন। তবে আদালতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেননি কিম। তাঁর চাওয়া ছিল প্রতীকী ১ ইউরো। আদালতও সেই আবেদন মঞ্জুর করেছে।  এই মামলায় হোটেলের এক প্রাক্তন রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দিয়েছে। হোটেল কর্তৃপক্ষকে ৫০,০০০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিমের স্টাইলিস্ট হারুশও পেয়েছেন প্রতীকী ১ ইউরো।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই