গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গণহত্যার অভিযোগ উঠেছে সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে এবার মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত।  

দামাস্কাসের একটি ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেছে।  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  (১১ অগস্ট) এই রায় ঘোষণা করা হয়। আদালতের এই রায়কে সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, আসাদ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী কর্তৃপক্ষের আমলে প্রাক্তন সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বাশার আল-আসাদের বিরুদ্ধে এই মামলার শুনানি তাঁর অনুপস্থিতিতেই হয়েছে।  দীর্ঘদিন সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিদ্রোহী বাহিনী দামাস্কাসের দিকে অগ্রসর হওয়ার পর পরিবার-সহ দেশ ছেড়ে মস্কোতে চলে যান। এরপর থেকেই রাশিয়ায় তাঁর অবস্থান নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে। আদালতের রায়ের সময় তিনি সিরিয়ায় উপস্থিত ছিলেন না।  

আরও পড়ুন: ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

সিরিয়ার গৃহযুদ্ধের দীর্ঘ সময় ধরে আসাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা, নির্যাতন এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। ২০১১ সালে শুরু হওয়া সংঘাত ২০২৪ সাল পর্যন্ত দেশটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে। এই সংঘাতে প্রায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন  মহলে দাবি করা হয়েছে। শুধু বাশার আল-আসাদ নন, তাঁর ঘনিষ্ঠ প্রাক্তন শাসকগোষ্ঠীর আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধেও বিচার চলছে। এর মধ্যে তাঁর ভাই মাহের আল-আসাদ এবং প্রাক্তন নিরাপত্তা আধিকারিক আতেফ নাজিবের নামও রয়েছে। 

 

 

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা