প্রাণ বাঁচাতে মধ্যরাতে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি

Share:

আন্তর্জাতিক জেস্ক, ঢাকা : গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করেছিলেন বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার  প্রায় ৯ মাস পর এবার প্রাণ বাঁচাতে মাঝরাতে দেশ ছাড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদও।

জানা গিয়েছে, রাত প্রায় ৩টে নাগাদ থাই এয়ারওয়েজের এক বিমানে দেশ ত্যাগ করেন তিনি। এই খবরটি নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি) ইমিগ্রেশন। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে ও শ্যালক। থাই এয়ারওয়েজের ওই বিমানে ব্যাঙ্ককের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন তিনি। ইমিগ্রেশন দফতর সূত্রে খবর, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে দেশত্যাগের কোনও নিষেধাজ্ঞা নেই। সেইজন্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে তাঁকে যাওয়ার অনুমতি হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, বুধবার রাতে বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় নথি দেখার পরেই দেশ ছাড়ায় মেলে গ্রীন সিগনাল। আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, হাসিনা পুত্র  সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামেও অভিযোগ জানানো হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর বহু আওয়ামী নিগের নেতা দেশ ছেড়েছেন। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি দেশ ছেড়ে যাননি। এবার চিকিৎসা সংক্রান্ত কারণেই তাঁকে দেশের বাইরে যেতে হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লিগ সরকারের অধীনে টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির পদ সামলেছেন তিনি।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী