এই মুহূর্তে




১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৬ বছর ধরে জেলবন্দি ছিলেন  পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি।  দীর্ঘ জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট। মানবাধিকার  আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১৯৯০-এর দশকে  তাঁর শাসনকালে মানবাধিকার লঙ্ঘনের জন্য ২৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।  পেরুর সর্বোচ্চ আদালত ২০১৭ সালে তাকে ক্ষমা করে মুক্তির আদেশ দেন। আদালতের অনুমতির পর  স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তিনি ছাড়া পান।

আদালতের তরফে জানানো হয়েছে, ফুজিমোরি উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় ভুগছেন। কারাগারের পরিবেশ তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাই ৮৫ বছর বয়সে ফুজিমোরির শারীরিক অবস্থা চিন্তা করেই তার সাজা কমিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্টে ছিলেন ফুজিমোরি। তার ক্ষমতাকালে অর্থনৈতিক সঙ্কট নিরসন এবং রক্তক্ষয়ী বামপন্থি বিদ্রোহ অবসানের জন্য তিনি সম্মান পেয়েছেন। অন্যদিকে দুর্নীতির অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। শুধু তাই নয়  ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ জনকে হত্যা করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট।  তাই সমালোচকদের কাছে তিনি দুর্নীতিবাজ বলে পরিচিত।  তবে , বুধবার ১৬ বছর পর ফুজিমোরির মুক্তির পর তাকে কারাগারে দেখতে ভিড় জমান সমর্থকরা।  কিন্তু, তাঁকে দেখতে ভিড় জমালেও তাঁর মুক্তি হচ্ছে জানতে পেরে পেরুর রাজধানী লিমায়  পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিরোধীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না রাজশাহীতে ৪০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ