নিজের সিদ্ধান্তে অনড় রাজাপক্ষ, বিক্ষোভ শুরু করলেন চিকিৎসকরাও

ভারতকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি জয়সুরিয়া বলেন, দেশের এই অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে ভারত বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় বিক্ষোভের তেজ ক্রমশ বাড়ছে। উল্লেখ্য স্বাধীনতার পরে প্রথম এত বড়ো আর্থিক সংকটের মুখে পড়েছে এই দেশ। অরথিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এই মুহূর্তে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কা। ফলে মাথাচাড়া দিয়েছে বিক্ষোভ, আন্দোলন। প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের সামনেই চলছে অবস্থান বিক্ষোভ। সাধারণ মানুষের দাবি শ্রীলঙ্কার এই দুরবস্থার জন্য দায়ী রাজাপক্ষ নিজে। তাই অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে। কিন্তু কোনও অবস্থাতেই পদত্যাগ করবেন না রাজাপক্ষ, বুধবার রাতে এমনটাই জানালেন শ্রীলঙ্কার এক মন্ত্রী।

এদিকে প্রয়োজনীয় ওষুধের অভাবে শ্রীলঙ্কাতে সম্পূর্ণ বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা। এর আগেই জানা গিয়েছিল যে বিদ্যুতের অভাবে গুরুত্বপূর্ণ সমস্ত অপারেশনই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার হাসপাতালগুলি। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, ওষুধের অভাবে এবার সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে শ্রীলঙ্কার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও। 

অন্যদিকে শ্রীলঙ্কার এই দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সুরিয়া। ভারতকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি জয়সুরিয়া বলেন, দেশের এই অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে ভারত বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। তাঁর কথায়, ‘প্রতিবেশী এবং আমাদের দেশের বড় ভাই হিসেবে ভারত সবসময় আমাদের সাহায্য করেছে। আমরা ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদির কাছে কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে বেঁচে থাকা সহজ নয়। আমরা আশা করি ভারত ও অন্যান্য দেশের সাহায্যে এই ভয়াবহ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’  

একই ভাবে কথা বলে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সাহায্য দাবি করেছেন আরও এক বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারও ভারতকে বড় ভাই সম্বোধন করে বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী এর আগেও শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছেন। জাফনা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সময় তারা আমাদের সাহায্য করেছিল। সে দিক থেকে দেখলে ভারত আমাদের বড় দাদার মতো। আর্থিক সাহায্যের পাশাপাশি ভারত আমাদের দেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে। যাতে পেট্রল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জোগান দেওয়া যায়। ভারত আমাদের পাশে আছে।’  

উল্লেখ্য, স্বাধীনতার পরে এই প্রথম এত বড় সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। এই দেশের অর্থনৈতিক সংকট এমন ভয়াবহ জায়গায় পৌঁছেছে যে চাল, দুধ, ওষুধ, রুটির মতো জীবনধারণের সাধারণ জিনিসগুলোও আর পাচ্ছেন না এই দেশের সাধারণ মানুষ। এদিকে বৈদেশিক মুদ্রার অভাবে গত মাসের প্রথমেই শ্রীলঙ্কায় বন্ধ আমদানি, রপ্তানি। এর জেরে শেষ হয়েছে জ্বালানি তেল। ফলে ডিজেলের অভাবে ইতিমধ্যেই অন্ধকারে ঢাকা পড়েছে সমগ্র দেশ। ফলে মাথাচার দিয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। দেশজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন।

উল্লেখ্য, বুধবার রাতেই ভারত শ্রীলঙ্কার সাহায্যার্থে প্রায় ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠিয়েছে। কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার টন জ্বালানি সরবরাহ করা হয়েছে শ্রীলঙ্কায়। এই নিয়ে মোট ২ লক্ষ ৭০ হাজার টন জ্বালানি পাঠানো হল শ্রীলঙ্কায়। 

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১২ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার