আচমকাই বাতিল ঋষি সুনাকের সঙ্গে চিনের প্রেসিডেন্টের বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সময়ের অভাবের কারণেই ওই বৈঠক বাতিল করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে চলা জি-২০ সম্মেলনের ফাঁকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের একান্তে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ওই বৈঠক বাতিল করা হয়েছে। আচমকাই কেন বৈঠক বাতিল করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সময়ের অভাবের কারণেই ওই বৈঠক বাতিল করা হয়েছে।

তাইওয়ানকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে চিনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের অবনতি ঘটেছে। গত দেড় বছর ধরে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনও ফোনালাপ হয়নি। ২০১৮ সালের জানুয়ারিতে ত‍ৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দিনের সফরে চিন গিয়েছিলেন। ওটাই কোনও ব্রিটিশ রাষ্ট্রপ্রধানের শেষ চিন সফর। মাঝে ২০২১ সালের মার্চ মাসে তাইওয়ানকে নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা শুরু হওয়ার পরে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চিনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

তাইওয়ান নিয়ে দু’দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমনে আজ বুধবার বিকেলে জি-২০ সম্মেলনের ফাঁকেই বৈঠকে বসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চিনের প্রেসিডেন্টের। ওই বৈঠকের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন কূটনীতিবিদরা। কিন্তু আচমকাই কেন বৈঠক বাতিল করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র দাবি করেছে, বৈঠক বাতিল হওয়ার পিছনে অন্য কোনও জল্পনা নেই। আজকের বৈঠক বাতিল হলেও চিনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে দু’দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা কাটাতে চাইছেন ঋষি সুনাক।

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’