চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির মোয়ের্স শহরের ডুইসবুর্গ এলাকায় একটি গুরুদ্বারে হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গুরুদ্বারের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি চলছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র, ছুরি ও কিরপানের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 সূত্রের খবর, প্রায় ৪০ জন এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশেষ পুলিশ ট্যাকটিক্যাল ইউনিটও পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের পাশাপাশি সংঘর্ষের সময় পেপার স্প্রে ব্যবহার করা হয় এবং একটি আগ্নেয়াস্ত্র থেকেও গুলি ছোড়া হয়েছে বলে দাবি। যদিও ওই আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া খোসার ভিত্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেটি সম্ভবত ব্ল্যাঙ্ক-ফায়ারিং পিস্তল ছিল।

আরও পড়ুনঃ ‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুরুদ্বারের নতুন পরিচালনা কমিটির নির্বাচন এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হতে পারে। প্রাক্তন ও বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ ক্রমশ তীব্র হয়ে উঠেছিল বলেও জানা  গিয়েছে। একজন ৫৬ বছর বয়সী প্রত্যক্ষদর্শী জানান, প্রার্থনা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হামলাকারীরা হঠাৎ পেপার স্প্রে ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এরপরই সংঘর্ষ শুরু হয়। আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা দেন প্যারামেডিক ও জরুরি চিকিৎসকরা। পুলিশ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারা এই সংঘর্ষে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Published by:

Share Link:

More Releted News:

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ