পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করল জার্মানি

তিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা পারমাণবিক যুগের সমাপ্তি হল জার্মানিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করল জার্মানি (Germany)। শনিবার দেশের তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (nuclear power plants) বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এদিন তিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা পারমাণবিক যুগের সমাপ্তি হল জার্মানিতে।

জার্মানিতে পারমাণবিক শক্তি উৎপাদন ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দেশের নাগরিকদের একটা অংশ এই ব্যবস্থার উপর নির্ভরতা কমানোর জন্য সওয়াল করেছিল। পারমাণবিক বিদ্যুতের ব্যবহার নিয়ে জার্মানির জোট সরকারের মধ্যেও দ্বন্দ্ব ছিল। পরিবেশ আন্দোলনকারী বিভিন্ন সংগঠন গত বছর শেষ তিনটি কেন্দ্র বন্ধের দাবি জানিয়েছিল।

তবে জার্মানির উদারপন্থী এফডিপি দল জ্বালানি–সংকট এড়াতে চালু রাখার পক্ষে থাকলেও তাদের দাবি শেষ পর্যন্ত রক্ষিত হল না। প্রসঙ্গত জার্মানিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুরু হয়েছিল ১৯৬৭ সালে। ৬ মাস আগে পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে আসার কথা ছিল জার্মানির। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওই সময়সীমা বাড়ানো হয়। ২০২২ সালে জার্মানির উৎপাদিত বিদ্যুতের ৬ শতাংশ এসেছিল এই তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ১৯৯৭ সালে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে পারমাণবিক বিদ্যুতের হার ছিল ৩০ দশমিক ৮ শতাংশ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে