‘লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি’, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ নিয়ে বড় ইঙ্গিত ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহ হয়ে গিয়েছে এখনও থামেনি ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ। খুঁজে খুঁজে ইরানের শীর্ষ নেতাদের মারছে ইজরায়েল। পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়ে ইরানও। এই আবহেই বিরাট মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প বলেছেন তাঁরা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে তাই তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান “গুটিয়ে আনার” কথা ভাবছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানের শত্রুদের ওপর একটি “ভয়াবহ আঘাত” হানার দাবি করার পর এই মন্তব্য করেছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প বলেছেন, আমেরিকা “মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার কথা বিবেচনা করার সঙ্গে সঙ্গে আমারা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছি।” অনেকেই বলছেন ট্রাম্পের এই পোস্টটি এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিত ছিল যে, তিনি ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত শীঘ্রই শেষ করতে পারেন। ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরেই এক্স-এ একটি পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ” প্রেসিডেন্ট এবং পেন্টাগন পূর্বাভাস দিয়েছে যে এই মিশনটি সম্পন্ন করতে আনুমানিক ৪-৬ সপ্তাহ সময় লাগবে।” লেভিট আরও বলেন, “আগামীকাল তৃতীয় সপ্তাহ পূর্ণ হবে এবং মার্কিন সশস্ত্র বাহিনী একটি অসাধারণ কাজ করছে।” তিনি বলেন, দিন দিন ইরানি শাসনব্যবস্থা পঙ্গু হয়ে পড়ছে এবং আমেরিকা ও আমাদের মিত্রদের হুমকি দেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশের কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১০

তেলের দাম এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে, মার্কিন ট্রেজারি জানিয়েছে যে তারা জাহাজে বোঝাই করা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিচ্ছে। জানানো হয়েছে এই অনুমোদনের ফলে ২০ মার্চের আগে জাহাজে বোঝাই করা ইরানি অপরিশোধিত তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বিক্রি করা যাবে এবং এটি ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
.

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে