আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদলা! সম্পর্কে চিড় ধরতেই প্রেমিকের কর ফাঁকির খবর ফাঁস প্রেমিকার

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ জমিয়ে চলছে প্রেম । আর সেই সময় প্রেমিকাকে কর ফাঁকি দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল প্রেমিক। এবার কয়েকমাস পর তাদের সম্পর্কে ভাঙন ধরলে প্রাক্তন প্রেমিকের কর ফাঁকি দেওয়ার কথা সরকারি দফতরে  জানিয়ে দিল প্রেমিকা। আর তাতেই বিপাকে পড়লেন প্রাক্তন প্রেমিক। ঠিক এমনই ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গিয়েছে, ওই তরুণীর নাম আভা লুইজি ।

তাঁর সঙ্গে প্রাক্তন প্রেমিকের সম্পর্ক ভাঙনের পরেই মার্কিন রাজস্ব দফতরে কর ফাঁকি দেওয়ার কথা জানিয়ে দেন। এই ঘটনা প্রমাণিত  হওয়ার জেরেই জেলবন্দি হলেন প্রাক্তন প্রেমিক। সম্প্রতি টিকটকের এক ভিডিও মারফত  আভা লুইজি এই পুরো বিষয়টি সম্পর্কে বর্ণনা দেন। সেই ভিডিওতে মার্কিন তরুণী জানান,’তাঁর প্রাক্তন প্রেমিক কোনদিনই ট্যাক্সের টাকা দেয়নি। শুধু তাই নয় সে আমার সঙ্গেও প্রতারণা করেছে।

তাই আমি তাঁর কর ফাঁকি দেওয়ার কথা মার্কিন রাজস্ব দফতরে জানিয়ে দিই। পাশাপাশি পুরস্কার হিসাবে মার্কিন রাজস্ব দফতর তাঁকে এক ডলার টাকা উপহার দিয়েছেন। যা ভারতীয় মুদ্রায় ৮৩ লক্ষ টাকা।এখন তাঁর প্রাক্তন প্রেমিক জেলবন্দি। একেই বলে কর্মের ফল। ‘ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে  ৩৮ লাখের বেশি মানুষ সেই ভিডিওটি  দেখেছেন। একথায় প্রেমিকের ওপর প্রতিশোধ নিতেই তাঁর গোপন কথা ফাঁস করে দিলেন প্রেমিকা। সেই কারণেই জেলেই কাটাতে হচ্ছে প্রেমিককে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ