Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০৫০ সালের মধ্যে বিশ্বে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ৭৫% বাড়বে: WHO

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব জুড়ে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সারের ঘটনা ৭৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার শাখা, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি পরিসংখ্যান ।

প্রকাশিত হওয়া সেই পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১২ সালে বিশ্বব্যাপী ১৪.১ মিলিয়ন নতুন কেস এবং ৮.২ মিলিয়ন মৃত্যু থেকে বেড়ে এক দশক পরে ২০ মিলিয়ন নতুন কেস এবং ৯.৭ মিলিয়ন মৃত্যুতে দাঁড়িয়েছে। আইএআরসি ভবিষ্যদ্বাণী করেছে যে ২০৫০ সালের মধ্যে ৩৫ মিলিয়নেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন। যা ২০২২ সালের স্তর থেকে ৭৭% থেকে বেশি।

আইএআরসি বলছে, তামাকের ব্যবহার, অ্যালকোহল সেবন হল ক্যানসার রোগ বৃদ্ধির মূল কারণ। সর্বোচ্চ আয়ের দেশগুলোতে ২০৫০ সালে অতিরিক্ত ৪৮ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন। তবে নিম্ন আয়ের দেশগুলোতে আনুপাতিক হারে সংক্রমণ সবচেয়ে বেশি বাড়বে।  উল্লেখ্য, বিশ্ব ব্যাপি ফুসফুসে ক্যানসার সব থেকে বেশি লক্ষ্য করা যায়। আর এতে মৃত্যুর সংখ্যাও বেশি। অন্যদিকে মহিলা স্তন ক্যান্সার হল দ্বিতীয় স্থানে। তবে আইএআরসি’র স্তন ক্যান্সার নজরদারি শাখার উপপ্রধান ড. ইসাবেল সোয়েরজোমাতারাম বলেন, উচ্চ আয়ের দেশগুলোর নারীদের তুলনায় নিম্ন আয়ের দেশগুলোর নারীদের রোগ নির্ণয়ের ঝুঁকি ৫০ শতাংশ কম। তবে দিন দিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়ছে উদ্বেগ ।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?