মাটির নিচে পোঁতা ছিল গুপ্তধন, খুঁড়তেই বেরিয়ে এলো বিশাল সোনার তাল

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ব্রিটেনে মাটির নীচে পাওয়া গেল বিশালাকৃতির সোনার পাত। এর আগে এত বড় সোনার খণ্ডের হদিশ মেলেনি। এই সোনার খণ্ডটির ওজন কত জানেন। সোনার খণ্ডটির ওজন ৬৪ গ্রামেরও বেশি। ব্রিটেনের শ্রপশায়ারে এই বড়সড় সোনার খণ্ডটি মিলেছে।

জানা গিয়েছে, এই সোনার খণ্ডটি পেয়েছেন রিচার্ড ব্রোক। গত ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তকরণের কাজ করে আসছেন ব্রোক। ৬৭ বছর বয়সি ব্রোক তাঁর সামারসেটের বাড়ি থেকে যান শ্রপশায়ার হিলসে। সেখানে একটি কৃষিজমিতে গুপ্তধন খোঁজার জন্য খোড়াখুঁড়ি চলছিল। রিচার্ড ব্রোক সেখানে যান ও তাঁর সঙ্গে থাকা যন্ত্র দিয়েই ধাতব বস্তুটিকে শনাক্ত করেন। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই ধাতব বস্তুটির নাম দেওয়া হয়েছে ‘হিরোস নাগেট’। মাটি থেকে ১৩ থেকে ১৫ সেন্টিমিটার গভীরে এই ধাতব বস্তুটি ছিল। ধাতব বস্তুটি খুব তাড়াতাড়ি নিলামে উঠবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই সোনার পাতটির দাম হতে পারে ৩০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৩১ লক্ষ ৬২ হাজার টাকা। সোনার খণ্ডটির ওজন ৬৪.৮ গ্রাম।

তবে রিচার্ড ব্রোকের কথায় উঠে এসেছে, সেই ধাতব বস্তুটিকে চিহ্নিত করা খুব একটা সহজ কাজ ছিল না। ব্রোক জানিয়েছেন, যখন তিনি কৃষিজমিতে গিয়েছিলেন, তখন তাঁর কাছে থাকা কিটটি নষ্ট হয়ে গিয়েছিল। পুরনো যন্ত্র দিয়ে কাজ করতে বাধ্য হয়েছিলেন ব্রোক। তবে সেটিও ঠিকমতো কাজ করছিল না। শেষ পর্যন্ত ক্রটিপূর্ণ যন্ত্র দিয়েই ধাতব বস্তুটিকে শনাক্ত করেছিলেন ব্রোক। এই প্রসঙ্গে তিনি জানান, সেখানে সকলের কাছেই আধুনিক যন্ত্র ছিল। কিন্তু তাঁর থেকে তিনটি পুরনো যন্ত্র ছিল। সেই যন্ত্র দিয়েই শনাক্তকরণের কাজ সারতে হয়েছে। এর আগে গ্রেট ব্রিটেনের ওয়েলস ও স্কটল্যান্ডে বড় আকৃতির সোনার পাত উদ্ধার হয়েছিল। ওয়েলসে যে সোনার পাতটি পাওয়া গিয়েছিল, তার ওজন ৯৭.১২ গ্রাম ও স্কটল্যান্ডে যে সোনার পাতটি পাওয়া যায়, সেটির ওজন ১২১.৩ গ্রাম। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে