মাঝ সমুদ্রে ইজরায়েলের কম্যান্ডো অপারেশন, আটক গ্রেটা থুনবার্গদের ত্রাণবাহী জাহাজ

ইজরায়েলের দাপট কমার নেই! মাঝ-সমুদ্রে ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন'-কে আটকে দিল ইজরায়েল। এখন ইজরায়েলের বাহিনীর হাতে আটক সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ-সহ ১২ জন মানবাধিকারকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলের দাপট কমার নেই! মাঝ-সমুদ্রে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’-কে আটকে দিল ইজরায়েল। এখন ইজরায়েলের বাহিনীর হাতে আটক সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ-সহ ১২ জন মানবাধিকারকর্মী। গাজায় খাদ্যসামগ্রী বহনকারী এই জাহাজে ছিলেন গ্রেটা থানবার্গ-সহ আরও ১২ জন। ক্ষুধার্ত ফিলিস্তিনি দের জন্যে ইতালি থেকে খাবার নিয়ে গাজার উদ্দেশ্যে যাচ্ছিল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। কিন্তু মাঝপথেই ত্রাণবাহী জাহাজ টিকে আটকে দেয় ইজরায়েলি কমান্ডো। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইজরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার ভূমধ্যসাগরে এই হাইভোল্টেজ নাটকটি ঘটিয়েছে ইজরায়েলি বাহিনী। জাহাজে থাকা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি কমান্ডোরা পুরো ক্রু সদস্যদের গ্রেফতার করেছে। রিমা হাসানের শেয়ার করা কিছু ছবিতে ক্রু সদস্যদের লাইফ জ্যাকেট পরে হাত উঁচু করে আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে। একটি ছবিতে গ্রেটা থানবার্গকেও দেখা গেছে।

প্রসঙ্গত, ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ ১ জুন ত্রাণবাহী জাহাজ ম্যাডেলিন করে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই জাহাজটি ইতালির সিসিলির কাতানিয়া বন্দর থেকে রওনা হয়েছিল। কিন্তু ভূমধ্যসাগরের মাঝেই ইজরায়েলি বাহিনী আটক করে জাহাজটিকে। এই অভিযান সম্পর্কে ফিলিস্তিনি সংগঠন এফএফসি জানিয়েছে, “ইজরায়েলের কোয়াডকপ্টারগুলি জাহাজটিকে ঘিরে রেখেছে এবং এতে সাদা রঙের মতো পদার্থ স্প্রে করা হয়েছে। যার ফলে জানাজের যোগাযোগ বিঘ্নিত হয়েছে।” ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, একজন নৌকর্মী জাহাজটির রেডিওতে বলছেন যে, গাজা উপকূলের সামুদ্রিক এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি সাদা পদার্থ জলে ফেলে দেওয়া হয়েছে। ‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন, গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া। এফএফসি গ্রুপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে ক্রু সদস্যদের নৌকার ভেতরে হাত তুলে বসে থাকতে দেখা গিয়েছে।

 

জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর, এফএফসি থানবার্গকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা গিয়েছে যে, “ইজরায়েলি দখলদার বাহিনী আমাদের আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে অপহরণ করেছে।” মানবিক জাহাজটির উদ্দেশ্য ছিল ইজরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। সেখানে মানবিক সংকটকে বিশ্বব্যাপী তুলে ধরা। জাহাজটিতে শিশুর ফর্মুলা, চাল এবং চিকিৎসা সরঞ্জামের মতো ত্রাণ সামগ্রী ছিল। তবে এই প্রথম নয়, গত মে মাসে ফ্লোটিলার আরেকটি জাহাজ, কনসায়েন্স, ড্রোন দ্বারা আক্রান্ত হয়েছিল। সেটিতেও ইজরায়েল হামলা চালিয়েছিল। এরপর ইজরায়েল ম্যাডেলিনকেও গাজায় যেতে দিল না। ৭ জুন জাহাজটি মিশরীয় উপকূলে পৌঁছলেই ইজরায়েলি সেনাবাহিনী এটি বন্ধ দেয়। ফ্রিডম ফ্লোটিলার ক্রুদের ইজরায়েলি বাহিনী রাত ২টার দিকে আন্তর্জাতিক জলসীমায় ১২ জন মানবাধিকারকর্মীদের গ্রেফতার করে। এদিকে, ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ম্যাডলিন জাহাজটিকে “সেলিব্রিটি সেলফি বোট” বলে অভিহিত করছে। ম্যাডেলিনের যাত্রীরা তাদের দেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ইজরায়েল আরও জানিয়েছে যে, গত দুই সপ্তাহে ইজরায়েল থেকে ১,২০০ টিরও বেশি সাহায্যের ট্রাক গাজায় প্রবেশ করেছে। এছাড়াও, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজার বেসামরিক নাগরিকদের মধ্যে সরাসরি ১ কোটি ১০ লক্ষ খাদ্য প্যাকেজ বিতরণ করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল