টেক্সাসের অস্টিনে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টার্গেট স্টোরের বাইরে বন্দুকধারীর গুলিতে মৃত ৩। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে টেক্সাসের অস্টিনে। তিনজনকে হত্যা করেই যে হত্যাকারী শান্ত ছিল তাই নয়, খুনের পরে কয়েকটি গাড়িও চুরি করে সে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় সময় দুপুর ২:২০ মিনিটে জরুরি পরিষেবার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুকে মৃত ঘোষণা করা হয়। তৃতীয় জনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকধারীর গুলিতে আরও একজন আহত হয়েছিলেন। তবে তিনি সম্ভবত গুলি করতে দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি।

পুলিশ জানিয়েছে যে ৩২ বছর বয়সী ওই বন্দুকধারী পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে সেটি ভেঙে ফেলে। তারপর আরও একটি গাড়ি চুরি করে। অস্টিনের পুলিশ অফিসাররা তল্লাশি চালিয়ে বন্দুকধারী যুবককে দক্ষিণ অস্টিন থেকে খুঁজে পায়। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে বন্দুকধারী প্রথমে যে গাড়িটি চুরি করেছিল তার চালকও ছিলেন। অস্টিন পুলিশ বিভাগের প্রধান লিসা ডেভিসের মতে, নাম প্রকাশ না করা ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল আগে থেকেই। এর জন্যই আগেও তাকে আটক করা হয়েছিল।

গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি চলার ঘটনা ঘটল। গুলিচালনাকারী প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস ছিল। অস্টিনের গুলিবর্ষণের তিন দিন আগে, আটলান্টায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সদর দফতরে ৩০ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালায়। যার ফলে একজন পুলিশ আধিকারিক নিহত হন। পরে অবশ্য সেই বন্দুধারীও মারা যায়। তার ধারণা ছিল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে নেওয়া কোভিড ভ্যাকসিনের ফলে সে অসুস্থ হয়ে পড়েছিল। জুলাই মাসে নিউ ইয়র্কে, একজন বন্দুকধারী ম্যানহাটনের মধ্যাঞ্চলীয় একটি অফিসে ঢুকে পড়ে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়। বন্দুকধারীর মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। সম্ভবত জাতীয় ফুটবল লিগের সদর দফতর লক্ষ্যবস্তু ছিল।

এনএফএল-এর বিরুদ্ধে তার অভিযোগ, লিগ কর্তৃপক্ষ মুনাফার জন্য খেলার বিপদ গোপন করছে। একটি নোটে বন্দুকধারী জানায় সে ক্রনিক ট্রম্যাটিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত। এই রোগটি সিটিই (CTE)
নামে পরিচিত। এটি একটি অবক্ষয়কারী মস্তিষ্কের রোগ যা মাথায় বারবার আঘাতের সঙ্গে সম্পর্কিত। বন্দুকচালনার পর চালকও মারা যায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল