রাশিয়ার গির্জায় ভয়াবহ হামলা, নিহত পুলিশ কর্মকর্তা সহ ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় ভয়াবহ হামলা। এই ঘটনাটি ঘটেছে দাগেস্তানে।   পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বন্দুকধারি আচমকাই কিছু গির্জা এবং পুলিশের গাড়িতে ভয়াবহ হামলার চালায়। এই ঘটনায় দাগেস্তানয় পুরোহিত ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দারবান্দে হামলা চালানোর ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন গভর্নর সের্গেই মেলিকভ। তিনি এটিকে “সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন।

গভর্নর জানিয়েছেন, এই বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে সের্গেই মেলিকভ বলেন, ‘আমরা জানি এই সন্ত্রাসী হামলার পেছনে কারা রয়েছে এবং তারা কোন উদ্দেশ্য অনুসরণ করছে।‘ অন্যদিকে এক কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সদস্যরা মাখাচকালায় চার এবং দারবান্দে দুই বন্দুকধারীকে হত্যা করেছে। তবে বন্দুকধারীরা কোথাকার বাসিন্দা ছিল তা এখন সামনে আসেনি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কিছু ফুটেজে দেখা গিয়েছে, কালো পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এই ঘটনার পরেই প্রাচীন ইহুদি সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত ডেরবান্টে বন্দুকধারীরা একটি সিনাগগ এবং গির্জায় হামলা চালায়। এরপরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বলা বাহুল্য, দাগেস্তানের রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত দাগেস্তান। আর সেখানেই বন্দুক হামলার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে