ইজরায়েলি ‘ঘাতক’ বাহিনীর হামলা সর্বশক্তি দিয়ে রুখতে প্রস্তুত হামাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ইজরায়েলি নিধনযজ্ঞ চলছে। বিমান ও স্থল আক্রমণ অনবরত চলছে।  ইজরায়েলি ‘ঘাতক’ বাহিনীকে সর্বশক্তি দিয়ে মোকাবিলা  করতে প্রস্তুত বলে জানাল হামাস।

গাজা শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যে, আগে তাঁদের সেনারা ইজরায়েলের সীমান্তবর্তী এলাকায়  ইজরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করেছিল। শুক্রবার গভীর রাতে গাজার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেইত হানুন এবং আল-বুরিজের কেন্দ্রীয় এলাকায় ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করে।  

হামাস শনিবারে এক বিবৃতিতে জানায়, “আল-কাসাম ব্রিগেড এবং সমস্ত ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তির সাথে ইজরায়েলের আগ্রাসনের মোকাবিলা করতে এবং তাঁদের অনুপ্রবেশ রুখতে সম্পূর্ণরূপে প্রস্তুত। নেতানিয়াহু এবং তাঁর পরাজিত সেনাবাহিনী বিজয় অর্জন করতে সক্ষম হবে না।”

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব রাষ্ট্রগুলিকে। গাজায় মানবিক করিডোরের প্রবেশাধিকার এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার দাবি জানায়।

উল্লেখ্য, ইজরায়েলের হামলায় গাজা এখন সম্পূর্ণরূপে ‘ব্ল্যাক আউট’। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রেহাই পায়নি ফিলিস্তিনি শিশু-মহিলারা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইজরায়েলের বোমা হামলায় ইতিমধ্যে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে সংকটের সৃষ্টি হয়েছে। গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে। গাজা থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। তবে ফিলিস্তিনি হামলায় গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলেও যেতে ব্যর্থ হচ্ছেন তাঁরা।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের