আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে লাইনচ্যুত হাজারা এক্সপ্রেস, নিহত ১৫

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে ভয়াবহ রেল দুর্ঘটনা। রবিবার নবাবশাহের সরহরি রেলস্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনায় ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও  উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, হাজারা এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিণ্ডির দিকে রওয়ানা দেয়।তখনই এই ঘটনা ঘটে। যদিও কয়টি বগি লাইনচ্যুত হয়েছে বা কি কারণে এই দুর্ঘটনা নিশ্চিত করা হয়নি। মন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন যে, রেল কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক অবস্থায় চলছিল। ইতিমধ্যেই ঘটনার জেরে সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডি.সি.ও মহসিন সিয়াল বলেছেন যে, তিনি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। সরহরি রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। অন্যদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দেন।

Published by:

Share Link:

More Releted News:

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ