ভিয়েতনামে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশু সহ নিহত ১২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিয়েতনামে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজধানী হ্যানয়ের বহুতল একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। বুধবার(১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দশতলা আবাসিক ভবনের পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের জেরে ৭০ জনকে আপাতত উদ্ধার করা হয়েছে। ৫৪ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। সেই তালিকায় ৩ জন শিশু আছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকাজ ব্যহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আবাসনটি এতটাই বদ্ধ যে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। রাতভর আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। বুধবার সকাল নাগাদ আগুন নেভানো সম্ভব হয়।  

দক্ষিণ-পশ্চিম হ্যানয়ের এই আবাসিক ভবনটি একটি সরু গলির মধ্যে রয়েছে। ১৫০ জন আবাসিকের বসবাস। বিল্ডিংয়ের ছোট বারান্দাগুলি লোহার বার দিয়ে ঘেরা ছিল। এক্সিট-এর একটি স্থান ছিল। জরুরি বা আপতকালীন ব্যবস্থা ছিলনা বলে জানা গিয়েছে। বুধবার সকালে উপ-প্রধানমন্ত্রী ট্রান লু কুয়াং ঘটনাস্থল পরিদর্শনে যান।

সম্প্রতি ভিয়েতনামে অগ্নিকান্ডের ঘটনা বেড়ে চলেছে। একবছর আগে, বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটিতে একটি পানশালায় আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানগুলি পরিদর্শনের নির্দেশ দেন।২০১৮ সালে হো চিন মিন সিটিতে একটি আবাসন কমপ্লেক্সে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়। ২০১৬ সালে হ্যানয়ে এমনই এক অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়