চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাইকের, ভয়াবহ দুর্ঘটনা ডায়মন্ড হারবারে, গুরুতর আহত ৫

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ডায়মন্ড হারবারে। মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ‘আই লাভ ডায়মন্ড হারবার’ এলাকার কাছে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি মোটরবাইক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোট ৫ জন। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুটি বাইকই অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণেই চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই দুটি বাইকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের অভিঘাতে বাইক দুটি ছিটকে গিয়ে দূরে পড়ে এবং তাতে থাকা পাঁচজনই রাস্তায় ছিটকে পড়েন। আহতদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন।

আরও পড়ুন: হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে ছিলেন পায়েল দাস, সঙ্গীতা মণ্ডল ও মিলন মণ্ডল। তাঁদের বাড়ি রায়চক ও দস্তুপুর এলাকায়। তাঁরা ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, অপর বাইকটিতে ছিলেন জাকির ঘরামি ও রাজেশ মোল্লা। তাঁদের বাড়ি কুলপির বাগাড়িয়া এলাকায় এবং তাঁরা ডায়মন্ড হারবার থেকে কুলপির দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। আহত ৫ জনকেই উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সকলেই বর্তমানে চিকিৎসাধীন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় পেছনে কী কারণ সেটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই নিয়ে এলাকায় ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ