বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত বাব-এল-মান্দেব প্রণালি। মিশরীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের পরপর দু’দফা হামলায় অন্তত ছ’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের সরকার জানিয়েছে, ‘তিহামাহ’ নামে ওই জাহাজটিকে লক্ষ্য করে প্রথমে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজে আগুন ধরে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। ঘটনায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

আহত ও নিহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় ইয়েমেনের কোস্টগার্ড। সেই সময় উদ্ধারকারী দলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ। দ্বিতীয় হামলায় কোস্টগার্ডের আরও দুই সদস্য নিহত হন। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের ইরানবাহিনী যুদ্ধ শুরুর পর থেকে সমুদ্রপথে হুথি হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে আল জাজিরা। হামলার নিন্দা করেছে ইয়েমেনের সরকার। আন্তর্জাতিক মহলের কাছে হুথিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের আবেদনও জানানো হয়েছে।

আরও পড়ুন: মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

হুথিদের পক্ষ থেকে এখনও এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।সংবাদমাধ্যম সূত্রে খবর, সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। সৌদি আরব অবশ্য এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এই হামলার জেরে লোহিত সাগর ও বাব-এল-মান্দেব অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্যেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির