যুদ্ধ গ্রাস করেছে শৈশবকে! গাজায় পুতুলের শেষকৃত্য খুদেদের, ভাইরাল ভিডিও দেখে বাকরুদ্ধ বিশ্ব 

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোশ্যাল মিডিয়ার যুগে কোনও ঘটনা ভাইরাল হলে এক মুহূর্ত সময় লাগে না। সম্প্রতি একজন ফিলিস্তিনি কন্টেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও  বিশ্বজুড়ে ঝড় তুলেছে। তাঁর ধারণ করা ভিডিওতে এমন এক দৃশ্য ফুটে উঠেছে, যা সকলকে বাকরুদ্ধ করে দিয়েছে। অনেকেই হারিয়েছেন কথা বলার মতো ভাষা। ভিডিওতে দেখা গিয়েছে, গাজার একটি বাস্তুচ্যুত শিবিরে, পাঁচটি শিশু মিলে একটি পুতুলের শেষকৃত্য করতে শোভাযাত্রা শুরু করেছে। সেখানে নেই কোনো প্রার্থনা, নেই পথপ্রদর্শক হিসেবে কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তার বদলে, ছোট ছোট হাতগুলো আঁকড়ে ধরে আছে একটি হাতে তৈরি অস্থায়ী স্ট্রেচার। আর তার ওপর শুয়ে আছে একটি পুতুল। শিশুরা ধীর পায়ে এগিয়ে চলেছে। 

ভিডিওতে দেখা গিয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুরা স্ট্রেচারটি নিজেদের মাথার ওপর ও কাঁধে তুলে নেয়। এটি নিছক কল্পনাপ্রসূত কোনো ‘লুকোচুরি খেলা’ নয় বরং তারা হুবহু অনুকরণ করছে তাদের চারপাশের বাস্তবতাকে। মৃত্যু, হারানোর বেদনা এবং চিরবিদায়ের দৃশ্যকে। যে বয়সটা ছিল হাসি-খুশি আর খেলার ছলে মেতে থাকার, সেই বয়সেই শোক পালন হয়ে উঠেছে তাদের খেলারই একটি অবিচ্ছেদ্য অংশ। খেলনা গাড়ি বা লুকোচুরি খেলার পরিবর্তে, এই শিশুরা এখন শেষকৃত্যের অভিনয় করছে কারণ শেষকৃত্যই এখন পরিণত হয়েছে তাদের প্রাত্যহিক জীবনের এক স্বাভাবিক ঘটনায়। এই পুতুলটি যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই সব হারানো স্বজনদের, সেই সব প্রত্যক্ষ করা মর্মান্তিক দৃশ্যগুলোর।  সেই গভীর যন্ত্রণার যা বোঝার মতো বয়স তাদের এখনো হয়নি, অথচ তারা  ইতিমধ্যেই খুব ভালোভাবেই চিনে নিয়েছে বাস্তব পরিস্থিতি। 

 

গাজা বর্তমানে গত অক্টোবর মাসে সম্মত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে রয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর,   ইজরায়েলের ওপর হামাসের হামলার জেরে সৃষ্ট দুই বছরের এক ধ্বংসাত্মক সংঘাতের পর।  ইউনিসেফের দেওয়া তথ্যমতে, গাজা উপত্যকা জুড়ে শিশু ও পরিবারগুলোর দৈনন্দিন জীবন বর্তমানে তীব্র সঙ্কটের মধ্যে রয়েছে   কারণ বেঁচে থাকার জন্য তারা যেসব ব্যবস্থার ওপর নির্ভর করত, সেগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে  গিয়েছে। মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সেখানে এখনো ব্যাপকভাবে জরুরি। শিশুদের সুরক্ষা সেখানে জরুরি।  পাশাপাশি, মানসিক আঘাত বা ট্রমার চরম মাত্রা সেখানে মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জরুরি প্রয়োজনীয়তা কথা তুলে ধরেছে। গাজায় শিশুদের জীবনের জন্য অন্যতম প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে অপুষ্টি। পর্যাপ্ত খাবার বা সঠিক পুষ্টির অভাবে অনেক শিশুই আজীবন স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে , স্কুলগুলোর ওপর বারবার হামলার ফলে সমগ্র অঞ্চলজুড়ে শিক্ষার কার্যক্রম ব্যাহত হয়েছে।   

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং