চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যা চালানো দুই ‘জল্লাদ’ বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়োভ গালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে রাজি হল না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েলের চালানো নৃশংসতা নিয়ে আইসিসির তরফে যে তদন্ত চালানো হচ্ছে তাও খারিজ করে দিয়েছেন বিচারকরা। যদিও গাজা যুদ্ধের বিচার করার এক্তিয়ার আইসিসির আছে কি না, তা নিয়ে ইজরায়েলের তোলা আপত্তি  বিবেচনা করার কথা জানিয়েছেন তাঁরা।।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে ইজরায়েলের বিভিন্ন শহরে অতর্কিতে হামলা চালায় প্যালেস্তানিয় সশ্ত্র সংগঠন হামাস। ইজরায়েল থেকে দেশি-বিদেশি নাগরিকদের অপহরণ করে নিয়ে আসে। ওই হামলার জবাব দিতে গাজা ভূখণ্ডে পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। গত পৌনে তিন বছরে ইজরায়েলি ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই শিশু ও মহিলা। যদিও মৃতের সংখ্যা লক্ষাধিক বলে দাবি করেছে একাধিক মানবাধিকার সংগঠন।

গাজায় গণহত্যা চালানোর অভিযোগে গত বছরের ২১ নভেম্বর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং নিরীহ ইজরায়েলিদের হত্যার অপরাধে হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল ইজরায়েল সরকার। যদিও গতকাল বুধবার (১৬ জুলাই) বিচারকরা জানিয়ে দেন, গ্রেফতারি পরোয়ানা জারির এক্তিয়ার নিয়ে ইজরায়েলের করা মামলা বিবেচনাধীন। যতক্ষণ না এই বিষয়ে আদালতের সুনির্দিষ্ট রায় আসে, ততক্ষণ পর্যন্ত পরোয়ানা বহাল থাকবে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় গত জুনেই আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ