‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   মধ্যস্থতাকারী হিসেবে ইরান ও আমারিকার যুদ্ধ থামাতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে পাকিস্তান। ট্রাম্পের বার্তা নিয়ে ইতিমধ্যেই তেহরান গিয়েছেন পাক সেনাপ্রধান। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে শান্তিচুক্তি ‘খুবই কাছাকাছি’ জায়গায় রয়েছে। এবার আরও চমক দেওয়ার মত মন্তব্য করে তিনি  বলেছেন, ‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’। 

লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন,  “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পর্যায়ে আছি।” এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়  চুক্তি সইয়ের জন্য তিনি পাকিস্তানে যাবেন কি না।  জবাবে ট্রাম্প  বলেন,  “আমি যেতে পারি। যদি চুক্তিটি ইসলামাবাদে সই হয়, তবে আমি হয়তো সেখানে যাব।” 

আরও পড়ুন: ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

ট্রাম্প বড় দাবি করে বলেছেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। বলেছেন,  ‘ওঁরা আমাদের নিউক্লিয়ার ডাস্ট ফেরত দিতে রাজি হয়েছে’। মাথায় রাখতে হবে, এই নিউক্লিয়ার ডাস্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের জন্য ব্যবহৃত একটি শব্দ। এর মাধ্যমে পারমাণু অস্ত্র তৈরি করা সম্ভব বলে ওয়াশিংটন মনে করে।” সেই সঙ্গে এটাও জানিয়েছেন, আমেরিকা ও ইরানের পরবর্তী দফার আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হতে পারে। যা যুদ্ধ শেষ করার ক্ষেত্রে বড় অগ্রগতি বলেই দাবি করেন তিনি। 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা