চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শেষ হচ্ছে কবে, এই চর্চার মধ্যেই বিরাট দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি  দাবি করেছেন, তেহরান তাদের মজুদ করা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন  দুই দেশের মধ্যে শান্তি চুক্তি এখন “খুব কাছাকাছি” অবস্থানে রয়েছে।

ট্রাম্প বিরাট দাবি করে বলেছেন, উভয় পক্ষ এমন একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে যা ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের  সঙ্গে  কথা বলার সময় ট্রাম্প এই অগ্রগতিকে চলমান আলোচনার একটি বড় সাফল্য হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “তারা আমাদের পারমাণবিক ধূলিকণা ফেরত দিতে রাজি হয়েছে।” তিনি সমৃদ্ধ ইউরেনিয়ামের জন্য এই পরিভাষাটি ব্যবহার করেন,  ওয়াশিংটনের মতে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।  বলেছেন, “ইরান এখন এমন কিছু করতে প্রস্তুত, যা তারা দুই মাস আগেও করতে চায়নি।” সেই সঙ্গেই ট্রাম্প দিয়েছেন সাবধানবাণীও। জানিয়েছেন যদি এই চুক্তি ভেস্তে যায় তাহলে আবারও সংঘর্ষ শুরু হতে পারে। 

আরও পড়ুন: ‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমারিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা চলতি সপ্তাহের শেষই অনুষ্ঠিত হতে পারে।  একই  সঙ্গে  তিনি বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি বাড়ানোর প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে আমি নিশ্চিত নই,। সঙ্গে এটাও জানান যে,  তেহরান এখন আগের চেয়ে বেশি নমনীয় হয়েছে। ট্রাম্পের কথায়, “বিশ্বাস করা কঠিন হলেও, এই মুহূর্তে ইরানের  সঙ্গে  আমাদের সম্পর্ক বেশ ভালো।” 

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ