বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশের মাটিতে ফের একবার ধরা পড়ল ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের ছবি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং আমেরিকার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজন করা হল জমকালো ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০ গালা ( Bharat Beyond Borders 2.0) অনুষ্ঠান। ১৬  অগস্ট নিউইয়র্কের ঐতিহাসিক সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে এই অনুষ্ঠানের আয়োজন করে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস  (FIA)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কূটনীতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিনোদন জগতের তারকারা। ভারত ও আমেরিকার দীর্ঘদিনের সম্পর্ক এবং দুই দেশের মানুষের সাংস্কৃতিক বন্ধনকে সামনে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় রাগ কিরওয়ানি-র বাদ্যযন্ত্র পরিবেশনের পাশাপাশি ভারত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটে ওঠে ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য। ছিল ব্রডওয়ে-ধাঁচের পরিবেশনা, তরুণ শিল্পীদের বিশেষ অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা এবং লাইভ মারিয়াচি ব্যান্ডের অনুষ্ঠানও। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল, ভারতের কনসাল জেনারেল ও ডেপুটি কনসাল জেনারেল, সংসদ সদস্য হর্ষ বর্ধন, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির পক্ষ থেকে বিশেষ বার্তাও দেওয়া হয়। 

আরও পড়ুন: বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

এই জমকালো অনুষ্ঠানে এফআইএ চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য এবং এফআইএ প্রেসিডেন্ট শ্রীকান্ত আক্কাপল্লী ভাষণ দেন। এছাড়াও ইসরায়েলের কনসাল জেনারেল গৌরব বশিষ্ট এবং হার্ড রকের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। তাঁর সঙ্গে বিশেষ চর্চায় অংশ নেন আয়োজকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা আদিভি শেষ, অবিনাশ তিওয়ারি এবং জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সদস্যরাও। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও শিল্পীদের সম্মানিত করা হয়।  

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা