বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   অজানাকে জানার, অচেনাকে চেনার আর রহস্যের সমাধান খোঁজার চেষ্টা নিরন্তর চালিয়ে যান বিজ্ঞানীরা। নতুন কিছু আবিষ্কারের তাগিদে কখন দিন হয়, কখন রাত নামে, অনেক সময় সেই হিসেবও ভুলে যান তাঁরা। একাগ্রতা, পরিশ্রম আর অসীম কৌতূহল এই তিনের হাত ধরেই এগিয়ে চলে গবেষণা। বারবার ব্যর্থ হয়েও থেমে না গিয়ে নতুন করে চেষ্টা চালিয়ে যান তাঁরা। আর সেই নিরলস সাধনার ফলেই একদিন আসে সাফল্য। এবার  নয়া আবিষ্কারে চমক দিয়েছেন বিজ্ঞানীরা। একটি মাত্র পুরুষ ইঁদুরের জিনগত উপাদান ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী ইঁদুরের জন্ম দেওয়ার মত ঘটনা ঘটিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। 

জিন সম্পাদনা প্রযুক্তির সাহায্যে পুরুষ ভ্রূণ থেকে ওয়াই বা Y ক্রোমোজোম সরিয়ে এই রূপান্তর ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীদের এই গবেষণা ভবিষ্যতে বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নিউ সায়েন্টিস্টে প্রকাশিত গবেষণা অনুযায়ী, জাপানের ইয়ামানাসি ইউনিভার্সিটির গবেষক তাকাসি ইশিউচির নেতৃত্বে এই পরীক্ষা চালানো হয়। গবেষকদের দেওয়া নাম অনুযায়ী, এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ডুয়াল-সেক্স ক্লোনিং।  এই পদ্ধতির মাধ্যমে জন্ম নেওয়া ইঁদুরগুলো সম্পূর্ণ সুস্থ এবং প্রজননে সক্ষম। 

কীভাবে তৈরি হল স্ত্রী ইঁদুর?

গবেষণার শুরুতে একটি পুরুষ ইঁদুরের রক্তকোষ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। এরপর সেই জিনগত উপাদান ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সোম্যাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার। এরপর ভ্রূণের Y ক্রোমোজোমকে লক্ষ্য করে CRISPR-ভিত্তিক ‘Y-CUT’ প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরুষ ভ্রূণ থেকে Y ক্রোমোজোম সরিয়ে দেওয়ার পর সেই ভ্রূণগুলো স্ত্রী ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করা হয়। এর ফলেই জন্ম নেয় স্ত্রী ইঁদুর, যাদের জিনগত উপাদান মূল পুরুষ ইঁদুরের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, যেসব ভ্রূণে Y-CUT প্রযুক্তি প্রয়োগ করা হয়নি, সেগুলো থেকে স্বাভাবিক পুরুষ ইঁদুরের জন্ম হয়।

আরও পড়ুন: খেলতে খেলতে ৫০ গ্রাম ওজনের সোনার বিস্কুট গিলে নিল শিশু, তারপর যা ঘটল…

গবেষকদের দাবি, এই পরীক্ষায় জন্ম নেওয়া পুরুষ ও স্ত্রী ইঁদুরগুলো সুস্থ ছিল এবং পরবর্তীতে নিজেদের মধ্যে প্রজননও করতে সক্ষম হয়েছে। তাদের পরবর্তী প্রজন্মও দীর্ঘ সময় ধরে সুস্থভাবে বেঁচে ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই সাফল্য ভবিষ্যতে বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। কোনও প্রজাতির মাত্র একটি পুরুষ প্রাণী জীবিত থাকলে, অথবা কোনও প্রাণীর শুধুমাত্র হিমায়িত টিস্যু সংরক্ষিত থাকলে, সেখান থেকে জিনগত উপাদান ব্যবহার করে নতুন প্রজন্ম তৈরির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে গবেষণাটি আশাব্যঞ্জক হলেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ইঁদুরের ক্ষেত্রে সফল হওয়া প্রযুক্তি অন্য প্রাণীর ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে। Y ক্রোমোজোমের অনুপস্থিতি কিছু প্রজাতির ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ হতে পারে। বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে কাজ করা সংস্থা ‘রিভাইভ অ্যান্ড রিস্টোর’-এর গবেষক বেন নোভাক এই গবেষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘যেসব প্রাণীর মাত্র এক বা দুটি নমুনা বা সংগৃহীত টিস্যু রয়েছে, তাদের প্রজননপ্রক্রিয়া সচল রাখতে এই প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে।’

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে