পোয়াবারো, এক ধাক্কায় সরকারি কর্মচারিদের ৪০০ শতাংশ বেতন বাড়াল এই দেশের সরকার

অন্তর্বর্তী সরকারের গঠনের পরেই পোয়াবারো সিরিয়ার সরকারি কর্মচারীদের। ১০ নয় ১৫ নয়, একেবারে ৪০০ শতাংশ বেতন বাড়তে চলেছে সিরিয়ার সরকারি চাকরিজীবিদের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের গঠনের পরেই পোয়াবারো সিরিয়ার সরকারি কর্মচারীদের। ১০ নয় ১৫ নয়, একেবারে ৪০০ শতাংশ বেতন বাড়তে চলেছে সিরিয়ার সরকারি চাকরিজীবিদের। আহমেদ আল-শারা নেতৃত্বাধীন সিরিয়া সরকার রবিবার (৫ জানুয়ারি) সরকারি কর্মচারীদের বেতন বাড়ার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবজেদ জানিয়েছেন, মন্ত্রণালয়গুলির প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন হওয়ার পরেই সরকারি কর্মীদের বেতন বাড়বে। আগামী মাস থেকেই অনেক সরকারি কর্মচারীর বেতন ৪০০ শতাংশ বাড়বে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নতিকরণের জন্যে এটিই হবে তাঁদের প্রথম পদক্ষেপ। এতে আনুমানিক ১.৬৫ ট্রিলিয়ন সিরীয় পাউন্ড বা ১২৭ মিলিয়ন ডলার ব্যয় হবে।

আঞ্চলিক সহায়তা, রাষ্ট্রীয় সম্পদ, নতুন বিনিয়োগ এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়নে এই অর্থায়ন করা হবে। আবাজেদ আরও বলেন, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের শাসনাধীনে সরকারি কর্মচারীদের মাসে গড়ে প্রায় ২৫ ডলার বেতন দেওয়া হত। আর সেই কারণেই দেশটি দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছে। তাই সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এটিই হবে তাঁদের প্রথম পদক্ষেপ। যদিও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে থাকা অর্থের বেশিরভাগই সিরিয়ার মুদ্রা, যার তেমন মূল্য নেই। তবে সিরিয়ার নতুন সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আঞ্চলিক এবং আরব দেশগুলো।

এছাড়াও ভবিষ্যতে দেশে বিনিয়োগ শুরু হলে রাষ্ট্রীয় কোষাগার উপকৃত হবে। সঙ্গে বিদেশ থেকে জব্দ করা সিরিয়ার সম্পদের ৪০০ মিলিয়ন ডলার পুনরুদ্ধার হবে। এছাড়াও সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকার করদাতাদের জরিমানা এবং সুদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছেন। উল্লেখ্য, গত ২৪ বছর ধরে সিরিয়ায় শাসন ক্ষমতায় ছিল বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণে গত বছরেই তিনি দেশ ছেড়েছেন। পালিয়ে গিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। আসাদ সরকারের পতনের পরেই সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক