চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই প্রথম, তালিনবান সরকারের সঙ্গে কথা বলতে আফগানিস্তানে প্রতিনিধিদল পাঠাল ভারত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আফগানিস্তানে তালিবান সরকারের (Taliban) সঙ্গে কথা বলতে দিল্লি এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাল। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে প্রতিনিধিদল পাঠানোর কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক দফতরের ( Pakistan, Afghanistan, & Iran (PAI) Division) যুগ্মসচিবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আফগানিস্তান (Afghanistan)  গিয়েছে। প্রতিনিধিদল তালিবান (Taliban) সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে। আফগানিস্তানবাসীদের জন্য দিল্লি ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই ত্রাণ বন্টনে যাতে কোনও সমস্যা না হয় এবং তালিবান সরকারের প্রতিনিধিরা ত্রাণ বন্টনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই ব্যাপারে আলোচনা হবে। তালিবান আফগানিস্তান দখলের পর এই প্রথম সে দেশে উচ্চপর্যায়ের প্রতিনিধদল পাঠানোর সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আর্থিক দৈন্যদশায় ডুবে থাকা আফগানিস্তানবাসীদের জন্য দিল্লি ২০ হাজার মেট্রিকটন গম পাঠিয়েছে। যদিও সেই ত্রাণ তালিবান সরকারের হাতে তুলে দেওয়া হয়নি। ত্রাণ তুলে দেওয়া হবে জাতিসঙ্ঘ বা বিশ্ব স্বাস্য সংস্থার হাতে। দিল্লি মনে করছে, তালিবান সরকারের হাতে এই ত্রাণ তুলে দেওয়া হলে সেটা বন্টনের বদলে নয়ছয় করার প্রবল সম্ভাবনা রয়েছে। একটি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিল্লি আগামীদিনে তালিবান (Taliban), সরকারের হাতে ত্রাণ তুলে দিতে পারে। সেই ত্রাণের বন্টন যাতে ঠিকভাবে হয়, সে ব্যাপারে আলোচনা করতেই দিল্লি থেকে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আফগানিস্তান গেল।  

আরও পড়ুন পুতিনের উপদেষ্টার পদে ইস্তফা ইয়েল‍ৎসিনের জামাতার

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ