মহাশূন্যে মৃত্যু হলে নভোচারীদের শরীরের কি হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি :  মহাকাশের নাম শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে অনেকের। সত্যিই তো মহাকাশের জগৎ টা ভীষণই আলাদা। দেখতে যতটা সুন্দর ততটাই কঠিন এবং জটিল। পদে পদে অজানা বিপদ লুকিয়ে আছে। মৃত্যু ভয় তাড়া করে বেড়ায় প্রতি মুহূর্তে। তবুও নিজেদের জীবনের জুঁকি নিয়ে মহাকাশে পাড়ি দেন নভোচারী’রা।  মহাকাশে মানুষ পাঠানো একসময় বামুন হয়ে চাঁদ ধরার মত বিষয় ছিল। ধীরে ধীরে তাও সম্ভব করে দেখিয়েছে বিজ্ঞানী মহল। এখনও পর্যন্ত বহু মহাকাশচারী প্রাণ হারিয়েছেন। কিন্তু কখনও কি মনে এমন প্রশ্ন এসেছে, মহাকাশের কোথাও কোনও নভোচারী মারা গেলে তাঁর শরীরের কী হয়? জেনে নিন বিস্তারিত।

আপনি কী জানেন মহাকাশে কেউ মারা গেলে কিছু নিয়ম কানুন আছে পৃথিবীর মতই ! এই নিয়মগুলো কেবল নভোচারীদের জন্যই প্রযোজ্য।

 প্রোটোকল অনুযায়ী, যদি কোনও নভোচারী পৃথিবীর নিম্নকক্ষে মারা যান অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের আশেপাশে মারা যান, তা হলে তাঁর সঙ্গীরা কয়েক ঘণ্টার মধ্যেই একটি ক্যাপসুলে সেই মৃতদেহ পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবেন।

চাঁদে মারা গেলে বাকি নভোচারীরা তার মৃতদেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেন। তবে তা অত্যন্ত সময়সাপেক্ষ।

 নিয়ম অনুযায়ী, মৃতদেহ সংরক্ষণ  প্রধান উদ্বেগ নয়। বরং বাকি নভোচারীরা নিরাপদে ফিরছেন কিনা, সেই বিষয়টিই অগ্রাধিকার পায় তাঁদের কাছে। সুতরাং মিশন চালাকালীন কোন নভোচারী মারা গেলে তাঁর মৃতদেহ ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না,যতক্ষণ পর্যন্ত মহাকাশে গবেষণার কাজ চলবে। মিশন সম্পন্ন হওয়ার পরই সঙ্গীরা সেই মৃতদেহ ফিরিয়ে আনতে পারে।দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরে না আসা পর্যন্ত একটি বিশেষ ব্যাগে দেহটিকে সংরক্ষণ করা হবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন