৭০ বার ‘বুলস্ আই’, বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় দুই তিরন্দাজ ঋষভ ও জ্যোতি

৭০ বার 'বুলস্ আই' মেরে তিরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম। আন্তর্জাতিক প্ল্যাট ফর্মে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭০ বার ‘বুলস্ আই’ মেরে তিরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম। আন্তর্জাতিক প্ল্যাট ফর্মে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম। স্পেনের মাদ্রিদে তিরন্দাজির বিশ্ব কাপে মিক্সড টিম ইভেন্টে এই রেকর্ড গড়লেন তাঁরা। জানা গিয়েছে, দুই তিরন্দাজ মোট ৭০ বার ‘বুলস্ আই’ মেরে এই রেকর্ড গড়েছেন। শুধু তাই নয়, দুই ভারতীয় মিলে মাদ্রিদ প্রতিযোগিতায় প্রায় ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। যার ফলে বিশ্বরেকর্ডের তকমা পেলেন তাঁরা। তাঁদের আগে এই বিশ্বরেকর্ডের দখল ছিল ডেনমার্কের তানজা গেলেনথিয়েন এবং মাথিয়াস ফুলেরটনের। এর আগে কোনও ভারতীয় এমন রেকর্ড করতে পারেননি।

২০২৩ সালে তানজা গেলেনথিয়েন এবং মাথিয়াস ফুলেরটন ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন। এবার তাঁদের ২ পয়েন্টে পেছনে ফেলে দিলেন ভারতীয় এই জুটি। যারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতকে আরও এর এগিয়ে দিলেন। জানা গিয়েছে, মাদ্রিদে বিশ্বকাপে পুরুষদের কোয়ালিফিকে শন রাউন্ডে ৭১৫ পয়েন্ট স্কোর করেছেন ঋষভ যাদব। যিনি কিনা ৭২ বারের মধ্যে মোট ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেছেন। তার মধ্যে ৩৫ বার ‘বুলস্ আই’ মেরে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। শুধু ঋষভ যাদব নয়, জ্যোতিও মহিলাদের কোয়ালিফিকেশন রাউন্ডে ৩৫ বার ‘বুলস্ আই’ মেরে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন।

বিশ্বরেকর্ডের পর ঋষভ জানিয়েছেন যে, আসছে অলিম্পিক্সে তাঁদের মিক্সড টিম ইভেন্ট আছে। তাই অলিম্পিক্সের আগে এমন সাফল্য স্বাভাবিকভাবেই তাঁদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তাঁরা এ বছরের শুরুতে ফ্লোরিডায় সোনা জিতেছিলেন। কিন্তু এরপর দুটি প্রতিযোগিতায় তারা খেলেন নি। এ বার একসঙ্গে খেললেন তাঁরা। সবাই তাঁদের অসাধারণ পারফরম্যান্স এ আনন্দিত। অন্যদিকে জ্যোতি জানিয়েছেন, ভাল খেললেও কিছু সমস্যার জন্যে আত্মবিশ্বাস পাচ্ছিলেন না আগামী টুর্নামেন্টে। কিন্তু এবার বিশ্বকাপে সেটা কাটিয়ে উঠতে পেরেছেন। তাই এখন আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছে তাঁর। আগামী দিনেও ভাল খেলার আত্মবিশ্বাস রয়েছে তাঁর। আগামীতে চিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ রয়েছে তাঁদের।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল