Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিদেশের মাটিতে ভারতের বদনাম হল বলে অভিযোগ। আর সেটা কোনও সাধারণ মানুষ করেননি। বরং সেটি করেছেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট। এমন ভাষা তিনি ব্যবহার করলেন যা নিয়ে এখন সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দুবাইতে এক অযথা সংঘর্ষের মুখে পড়ে এমনই কাজ করেছেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট বলে অভিযোগ। রোজকার অনুশীলনের সময় অন্য একজন অ্যাথলিটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। আর তাতে উত্তেজনা তৈরি হয়। গোয়াট তাঁর অনুশীলন শেষ করে সাক্ষাৎকার দেওয়ার জন্য যখন নীচে নামছিলেন তখন তর্কাতর্কি চরমে ওঠে।

এদিকে ভারতীয় বক্সার নিজের ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলে অভিযোগ। আর তার জেরে নিজের দেশের নাম জড়িয়ে কুকথা বলেন অপর অ্যাথেলেটকে বলে অভিযোগ। এই নিয়ে চরম উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’‌পক্ষের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’‌র দৃশ্য অনুযায়ী, নীরজ গোয়াট এবং অন্য একজন ক্রীড়াবিদের মধ্যে মতবিরোধের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে কী কারণে বিবাদ হয়েছিল সেটা এখনও স্পষ্ট নয়। এখানেই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই তা গালিগালাজে পৌঁছে যায়। যা আশেপাশের লোকদের দৃষ্টি আকর্ষণ করে। রিংয়ের ভিতরে এবং বাইরে তাঁর সংযত মনোভাবের জন্য পরিচিত নীরজ ক্ষেপে উঠে গালিগালাজ করেন বলে অভিযোগ। তবে উস্কানির জেরে এমন ঘটেছে বলে অনেকের মত।

অন্যদিকে বেশ কয়েকজন ক্রীড়াবিদের অভিযোগ, পরিস্থিতি যাইহোক গালিগালজ করা উচিত নয়। কারণ তাতে দেশের বদনাম হয়। নীরজ গোয়াটকে কড়া ভাষা ব্যবহার করতে শোনা যায়, ‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়’‌ এই বাক্য ব্যবহার করতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই মন্তব্যটি মুহূর্তের মধ্যে তাঁর ক্ষোভকে সামনে নিয়ে আসে এবং বাদানুবাদের তীব্রতাকে তুলে ধরে, যা সাধারণত পেশাদার প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত সুশৃঙ্খল পরিবেশের সম্পূর্ণ বিপরীত। উত্তপ্ত এই বাক্য বিনিময় হলেও, পরিস্থিতি মারামারিতে পরিণত হয়নি। তারপর ভারতীয় বক্সার গোয়াট সেখান থেকে তাঁর নির্ধারিত সাক্ষাৎকারে যোগ দিতে চলে যান। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলে দিয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের অন্যতম বিশিষ্ট বক্সার মুখ নীরজ গোয়াট। সেখানে তাঁর এমন আচরণ একেবারেই বেমানান বলে অনেক নেটাগরিকদের দাবি। তাঁর সঠিক আচরণ এবং লড়াইয়ের মনোভাবের জন্য তিনি সবার কাছেই প্রশংসিত। সেখানে দুবাইয়ের এই পর্বটি অফ–রিংয়ের একটি বিরল ঘটনা বলে তুলে ধরা হচ্ছে। তবে এটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র ছাড়িয়েও অভিজাত ক্রীড়াবিদদের চাপ এবং আবেগের কথাও এখন সামনে নিয়ে আসছে। যাতে তাঁর অনুরাগীরাও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর