সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু! এমনটাই গুঞ্জন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছিল। তবে আজ, শনিবার সামান্থার টিমের তরফে এক ব্যক্তি সেই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন পরিচালক রাজ নিদিমুরু ও সামান্থা রুথ প্রভু বাবা-মা হতে চলেছেন। তবে অভিনেত্রী নিজে এই বিষয়ে কিছুই জানাননি এখনও পর্যন্ত। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে চুপিসারে বিয়ে করেন রাজ ও সামান্থা। কোয়েম্বাটুরে চার হাত এক হয়েছিল তাঁদের। সামান্থা নিজের বিয়ের ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আরও পডুন: বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

কিন্তু কেন আচমকাই সামান্থার মা হওয়ার খবর নিয়ে জল্পনা শুরু হল? সবকিছুর মূলেই রয়েছে একটি ছবি। অভিনেত্রীর সেই ছবিকে ঘিরেই গুঞ্জন নেটপাড়ায়। সমান্থা ব্যস্ত রয়েছেন তাঁর সদ্যমুক্তি প্রাপ্ত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনে। এই ছবির প্রযোজক ও পরিচালক তাঁর স্বামী রাজ নিদিমুরু। সম্প্রতি ছবির সাফল্যের উদযাপন করতে গিয়ে অনুরাগীদের সঙ্গে কেক কাটতে দেখা যায় সমান্থা ও তাঁর স্বামীকে। সেই অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল আকাশি রঙের জিন্স ও সাদা টি-শার্ট। আর সামান্থা টি-শার্ট পরাতেই সমান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সংক্রান্ত ছবি-ভিডিও ভাইরাল। তখনই নেট নাগরিকরা দুয়ে দুয়ে চার করেন যে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা! কারণ মডেল হিসেবে সামান্থার খ্যাতি ভারতজোড়া। নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন তিনি। তাই তাঁর ভুড়ি হওয়া কার্যত অসম্ভব। তাহলে সত্যি কী সামান্থা অন্তঃসত্ত্বা? সেই বিষয়ে অভিনেত্রী নিজে কিছু না বললেও, তাঁর টিমের তরফে খবরটি স্বীকার করা হয়েছে।

দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন সামান্থা। মানসিক অবসাদে চলে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি বারবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই সময়টা কতটা কঠিন ছিল তাঁর কাছে। তারপরেই সামান্থার হাত ধরেন পরিচালক রাজ। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান-২’-র শ্যুটিং চলাকালীন কাছাকাছি আসেন রাজ-সামান্থা। তারপরেই প্রেম হয় দুজনের মধ্যে। গত বছরের ডিসেম্বরে সেই প্রেম পায় পরিণতি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের