কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ছয় বিশ্বকাপ খেলার এক উজ্জ্বল নজির গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে গোটা বিশ্বের প্রচার মাধ্যমের সার্চলাইট কেড়ে নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, প্রতিভাবানদের কখনও বয়স হয় না। তবে নীল-সাদা জার্সিতে হ্যাটট্রিক করার পরেও কবে অবসর সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফুটবলের রাজপুত্রকে। কোনও রাখঢাক না রেখেই কবে অবসর নেবেন আর্থা‍ৎ বুট তুলে নেবেন তাঁর ইঙ্গিত দিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আর চারদিন বাদেই ৩৯ বছরে পা দেবেন মেসি। জন্মদিনের আগে  আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সপ্তম বিশ্বকাপে তিনি সবুজ গালিচায় দাপাবেন না। তাঁর কথায়, ‘সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

বয়সকে ফাঁকি দিয়ে নিজেকে এত বছর ধরে শীর্ষ পর্যায়ে ধরে রাখার রহস্যও ফাঁস করেছেন নীল-সাদা জার্সিধারীদের সেনাপতি। মেসির কথায়, ‘আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।’

তবে ভবিষ্যত নিয়ে বেশি চিন্তিত নন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।’

চার বছর বাদে ২০৩০ বিশ্বকাপ এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো দুটি মহাদেশের ছয়টি দেশ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে। মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষের বিশেষ আয়োজন হিসেবে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

 

 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক