আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চার ভারতীয় নাগরিকের। মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিল পরিবারটি। সোমবার ডালাসে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সেই সময় গাড়ির মধ্যে ছিলেন দুই সন্তান সহ বাবা মা। চারজনেরই মৃত্যু হয় ঘটনাস্থাওলে। মৃত পরিবারটি হায়দরাবাদের বাসিন্দা। দুই সন্তানকে নিয়ে তেজস্বিনী এবং শ্রী ভেঙ্কট মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ছুটি কাটাতে। গত সপ্তাহে আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য আটলান্টায় গাড়ি চালিয়ে গিয়েছিলেন তাঁরা। এরপর  ডালাসে ফিরে আসার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

গ্রিন কাউন্টির কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মিনি ট্রাকটি রাস্তার ভুল দিক দিয়ে আসছিল। প্রবল সংঘর্ষের ফলে গাড়িটি উল্টে গিয়ে গুন ধরে যায়। ভেতরে আটকা পড়ে যান ৪ জনই। গাড়ির ভেতরেই মৃত্যু হয় তাঁদের। গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্বভাবতই শ্রী ভেঙ্কট, তেজস্বিনী এবং তাঁদের সন্তানদেরও একই অবস্থা। খবর পেয়ে পুলিশ এসে নিহতদের দেহাবশেষ, হাড় ফরেনসিক তদন্তের জন্য পাঠায়। পুলিশ শোকাহত পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের আগে নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা ব্যবহার করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ডালাসের কাছে টেক্সাসের আন্নায়  গাড়ি সংঘর্ষে চার ভারতীয় নাগরিক মর্মান্তিকভাবে নিহত হন। তাঁরাও দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ওই চার ভারতীয় নাগরিক গাড়ি চালাচ্ছিলেন, ঠিক তখনই একটি দ্রুতগামী ট্রাক এসে এসইউভিটিকে পিছন থেকে ধাক্কা দেয়। যার ফলে গাড়িতে আগুন ধরে যায়। সে’বার নিহত হয়েছিলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শনিনী বাসুদেবন।

২০২৪ সালের অগস্টে টেক্সাসে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেই গাড়ি দুর্ঘটনায় এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং তাঁদের মেয়ে নিহত হন। ভাগ্যের জোরে বেঁচে যায় নাবালক ছেলে। অন্য একটি গাড়ির ধাক্কায় তাদের গাড়িতেও আগুন ধরে গিয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল