পরিবারের চোখের সামনেই বিমান ভেঙে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: নৈসর্গিক দৃশ্য দেখতে গাঁটের কড়ি খরচ করে ভাড়া করা হয়েছিল ছোট্ট বিমান। আর সেই বিমানে চেপে আশেপাশে থাকা নৈসর্গিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসক সুলেমান আল মজিদ। ঘুণাক্ষরেও টের পায়নি অলক্ষ্যে ওঁত পেতে রয়েছে মৃত্যুদূত। আকাশে ওড়ার খানিকবাদেই বিমান ভেঙে পড়ল। সুলেমানের সব স্বপ্ন এক লহমায় চুরমার হয়ে গেল। চোখের সামনে ছেলের এমন করুণ পরিণতি দেখে হতবিহ্বল হয়ে পড়েন সুলেমানের বাবা-মাও।

ছোট বেলা থেকেই সংযুক্ত আরব আমিরশাহিতে বেড়ে উঠেছিল সুলেমান। গত ২৯ ডিসেম্বর রবিবার রাস আল খামাইয়ার নৈসর্গিক দৃশ্য দেখার জন্য একটি ছোট্ট বিমান ভাড়া করেছিল তাঁর বাবা। বিমান চালানোর দায়িত্বে ছিলেন ২৬ বছর বয়সী এক পাকিস্তানি তরুণী পাইলট। তাঁর পাশেই সহকারী চালক বা কো-পাইলটের আসনে ছিলেন সুলেমান। অ্যাভিয়েশন ক্লাবে তখন হাজির ছিলেন তাঁর বাবা-মা এবং ছোট ভাই। কথা ছিল, সুলেমানকে নিয়ে বিমান চক্কর দিয়ে ফেরার পরেই তাঁর ছোট ভাই তাতে সওয়ার হবে। কিন্তু ওই যে কথায় বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক।

আকাশে ওড়ার খানিক বাদেই যান্ত্রিক গোলযোগের কারণে সমুদ্র সৈকতের কাছে থাকা কোভ রাতানা হোটেলের কাছেই ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই মারা যান বিমানের চালক পাকিস্তানি তরুণী ও সুলেমান। চোখের সামনে ছেলের এমন মর্মান্তিক মৃত্যু দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন সুলেমানের বাবা। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’-এর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পরিবারের সবাই নতুন বছরটাকে অন্যভাবে কাটাতে চেয়েছিলাম। কিন্তু এক নিমিষে সব কেমন যেন ওলট-পালট হয়ে গিয়েছে। সুলেমান ছিল আমাদের জীবনের আলো। সেই প্রদীপই নিভে গিয়েছে। সবটা কেমন যেন অন্ধকার।’

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক